Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ডাক্তারদের লাইভ স্ট্রিমিং করাটা ভণ্ডামি ও বাড়াবাড়ি,' বললেন মন্ত্রী সিদ্দিকুল্লা

যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। যখন পদোন্নতি চান তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে বিশ্বাস হয়। এটা কোন দ্বিচারিতা।

'ডাক্তারদের লাইভ স্ট্রিমিং করাটা ভণ্ডামি ও বাড়াবাড়ি,' বললেন মন্ত্রী সিদ্দিকুল্লা

সিদ্দিকুল্লা চৌধুরী

শেষ আপডেট: 16 September 2024 16:46

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। বিচারের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই আবহেই এবার আন্দোলনরত ডাক্তারদের বিঁধলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। 

পাঁচ দফা দাবি-সহ তিন স্বাস্থ্য কর্তার পদত্যাগের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সমাধান চেয়ে বৈঠক করতে চেয়েও স্রেফ লাইভ স্টিমিং এবং ভিডিও রেকর্ডিং-এর কারণে তা ভেস্তে গেছে। সুপ্রিম কোর্টও ডাক্তারদের কাজে ফেরার বার্তা দিয়েছে। কিন্তু তবুও নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা।

সোমবার দুপুরে বহরমপুর সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, 'ডাক্তারদের লাইভ স্ট্রিমিং করাটা ভণ্ডামি ও বাড়াবাড়ি। এদের পিছনে কোনও পলিটিক্যাল শক্তি আছে। ডাক্তাররা আবার রাজনীতি করে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই? যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। যখন পদোন্নতি চান তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে বিশ্বাস হয়। এটা কোন দ্বিচারিতা। যারা করছেন তাঁরা অন্যায় করছেন। তারা ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এই ধৈর্যের পরীক্ষা নেবেন না। তারা চাইছে পাবলিকের সঙ্গে ঝগড়া হোক'। 

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন, কাজে না ফিরলে আইনানুগ ব্যবস্থা নিতে পারে সরকার। যদিও ভাই-বোন সম্বোধনে মুখ্যমন্ত্রী ডাক্তারদের উদ্দেশে বলেছেন, সরকার কোনও ব্যবস্থা নেবে না। কিন্তু তাঁরা যেন মুক্ত আলোচনার মাধ্যমে তাঁর সঙ্গে বৈঠক করেন। কিন্তু এখনও নিজেদের দাবিতে অনড় ডাক্তাররা।

আজ ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল পাঁচটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয়েছে তাঁদের। এদিন সকালে রাজ্যের তরফে ই-মেল এসে পৌঁছেছে জুনিয়র ডাক্তারদের কাছে। তাতে লেখা আছে, এটাই পঞ্চম ও শেষবারের মতো ডাকা হচ্ছে আলোচনায়। 

কিন্তু এই বৈঠকও অনিশ্চিত। জুনিয়র ডাক্তাররা মেল করে জানিয়ে দিলেন, শনিবার রাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরে পুরোপুরি পাল্টে গেছে পরিস্থিতি। ফলে দু'তরফের আলাদা করে ভিডিও করা দরকার।

যদি রাজ্যের তরফে ভিডিও করা হয়, তাহলে বৈঠক শেষের পরেই সেই ভিডিওর কপি তুলে দিতে হবে তাঁদের হাতে। নয়তো রেকর্ড করতে দিতে হবে মিটিংয়ের মিনিটসের সই, জানিয়ে দিয়েছেন ডাক্তাররা। 


```