Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এগিয়ে সিদ্দা, ‘এক ব্যক্তি অনেক পদ’ কৌশলে শিবকে রাজি করানোর চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এখনও এগিয়ে বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দা অর্থাৎ সি সিদ্দারামাইয়া (Siddaramaiah is on the lead in Karnataka election)। আজ দুপুরে রাহুল গান্ধী নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষ

এগিয়ে সিদ্দা, ‘এক ব্যক্তি অনেক পদ’ কৌশলে শিবকে রাজি করানোর চেষ্টা

শেষ আপডেট: 17 May 2023 07:17

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এখনও এগিয়ে বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দা অর্থাৎ সি সিদ্দারামাইয়া (Siddaramaiah is on the lead in Karnataka election)। আজ দুপুরে রাহুল গান্ধী নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন। রাহুলকে দিয়ে ঘোষণা দলে ক্ষোভ-বিক্ষোভ আপাতত চাপা দেওয়ার কৌশল।

দলীয় সূত্রের খবর, ১৩৫ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ৮৫ জন সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী পদে চেয়েছেন বলে সুশীল কুমার শিন্ডের নেতৃত্বাধীন কমিটি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে জানিয়েছেন। শিন্ডের নেতৃত্বে এআইসিসির প্রতিনিধি দল সব বিধায়কের সঙ্গে আলাদা করে কথা বলার পরও গোপন ব্যালটে ভোট নেয়।

তবে তারপরও শিব তথা শিবকুমারকে (DK Shivakumar) অবহেলা করার পথে হাঁটছে না কংগ্রেস হাইকমান্ড। দলের ভাবনা হল, এক ব্যক্তি এক পদ নীতি শিবকুমারের উপর প্রযোজ্য হবে না। তিনিই প্রদেশ কংগ্রেস সভাপতি থাকবেন। একই সঙ্গে তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে। দেওয়া হবে অন্তত দুটি গুরুত্বপূর্ণ দফতরের ভার। গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দফতর তাঁর হাতে যাওয়ার সম্ভাবনা বেশি।

কংগ্রেসে এক ব্যক্তি এক পদ নীতি নতুন নয়। যদিও দীর্ঘদিন তা কথার কথাই ছিল। কিন্তু গত বছর দলের উদয়পুরের চিন্তন শিবির থেকে ঘোষণা করা হয়, ওই নীতি কঠোরভাবে পালন করা হবে। দেখা যায়, খোদ কংগ্রেস সভাপতির ক্ষেত্রেই তা মানা হয়নি। খাড়্গে একই সঙ্গে দলের সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা।

ফলে ব্যতিক্রম শুধু শিবকুমারের জন্য তা বলা যাবে না। তবে তাঁকে অনেকগুলি পদ দেওয়া নিয়ে কথা উঠতেই পারে। আসলে কর্নাটকে কংগ্রেসকে অটুট রাখা এবং নির্বাচনে বিপুল জয়ের পিছনে তাঁর ভূমিকাকে অস্বীকার করতে পারছে না দল। তবে কংগ্রেস কর্মীদের মধ্যে জনপ্রিয়তায় প্রবীণ সিদ্দারামাইয়া অনেক এগিয়ে। তাঁর ভাবমূর্তিও উজ্জ্বল।

সনিয়া-রাহুল মতভেদেও কর্নাটকে মুখ্যমন্ত্রী বাছাই থমকে, কংগ্রেসের মা-ছেলের ভিন্ন মত কেন


```