Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবেরিয়ার তেলের খনিতে ভাঙল কপ্টার, মৃত ১৮

দ্য ওয়াল ব্যুরো: মালবোঝাই হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে পড়ল যাত্রীবোঝাই হেলিকপ্টার। উত্তর সাইবেরিয়ার এই ঘটনায় মৃত ১৮ জন। রুশ পরিবহন মন্ত্রক জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর পৌনে ছ'টা নাগাদ এমআই–৮ কপ্টারটি ১৫ জন যাত্রী এবং ৩ জিন কর্ম

সাইবেরিয়ার তেলের খনিতে ভাঙল কপ্টার, মৃত ১৮

শেষ আপডেট: 6 August 2018 05:46

দ্য ওয়াল ব্যুরো: মালবোঝাই হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে পড়ল যাত্রীবোঝাই হেলিকপ্টার। উত্তর সাইবেরিয়ার এই ঘটনায় মৃত ১৮ জন। রুশ পরিবহন মন্ত্রক জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর পৌনে ছ'টা নাগাদ এমআই–৮ কপ্টারটি ১৫ জন যাত্রী এবং ৩ জিন কর্মীকে নিয়ে তুরুহানস্ক জেলার ভ্যাঙ্কোর তেল খনি ছেড়েছিল। ওড়ার কয়েক মুহূর্ত পরই যন্ত্রপাতিবোঝাই আর একটি হেলিকপ্টারের সঙ্গে সেটির ধাক্কা লাগতেই তাতে আগুন ধরে যায় এবং ভেঙে পড়ে। কপ্টারের ১৫ জন যাত্রী এবং তিন জন কর্মী ছিলেন। সকলেই মৃত। হেলিকপ্টারটি রাশিয়ার জাতীয় বিমান সংস্থা উটায়ের–এর তৈরি। উটায়েরের সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে, ২০১০ সালে কপ্টারটি তৈরি হয়। যিনি চালাচ্ছিলেন, সেই পাইলটের দীর্ঘদিন কপ্টার কম্যান্ডার পদে কাজের অভিজ্ঞতা ছিল। তবু কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠিয়েছে উটায়ের। প্রসঙ্গত, গত এপ্রিলেই পূর্ব রাশিয়ায় এমআই–৮ ভেঙে ৬ জনের মৃত্যু হয়েছিল। গত নভেম্বরে কাবারোভোক্স এলাকায় ছোট বিমান ভেঙে আরও সাত জনের মৃত্যু হয়। এছাড়া ২০১৬ সালেও এমআই–৮ কপ্টারেই তেল খনির ১৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে।

```