Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

খণ্ডঘোষে শুভেন্দুর জনসংযোগ যাত্রায় মানুষের ঢল

দ্য ওয়াল ব্যুরো: গত ছ'দিনে তিনটি পদযাত্রা। তিনটিতেই জনপ্লাবন। নেতৃত্বে রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে জনসংযোগ যাত্রা করেন শুভেন্দু। পাঁচ কিলোমিটার পদযাত্রা হয় এ দিন। একুশে জুলাইয়ের শহিদ দিবস

খণ্ডঘোষে শুভেন্দুর জনসংযোগ যাত্রায় মানুষের ঢল

শেষ আপডেট: 12 July 2019 15:37

দ্য ওয়াল ব্যুরো: গত ছ'দিনে তিনটি পদযাত্রা। তিনটিতেই জনপ্লাবন। নেতৃত্বে রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে জনসংযোগ যাত্রা করেন শুভেন্দু। পাঁচ কিলোমিটার পদযাত্রা হয় এ দিন। একুশে জুলাইয়ের শহিদ দিবসের প্রস্তুতি হিসেবে বিভিন্ন জায়গায় পদযাত্রা করছেন নন্দীগ্রামের বিধায়ক। গত ৭ জুলাই কেশপুরে পদযাত্রা করেছিলেন শুভেন্দু। পরের দিনই চলে গিয়েছিলেন ঝাড়গ্রামে। জঙ্গলমহলে শুভেন্দুর মিছিলে জমায়েত দেখে অনেকেই বলেছিলেন, মিছিলের কলেবর দেখে বোঝা যাচ্ছে না এই দেড় মাস আগে এখানে তৃণমূল হেরেছে! আজ আবার পূর্ব বর্ধমান। ভোটে জঙ্গলমহলে বিপর্যয় হয়েছে তৃণমূলের। কার্যত ধুয়ে মুছে সাফ। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব বদল করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীদের জঙ্গলমহলের দায়িত্ব থেকে সরিয়ে দেন। শুভেন্দুর কাঁধে দেওয়া হয় রাজ্যের পশ্চিমাঞ্চলের দায়িত্ব। অথচ একটা সময়ে এই এলাকা দেখতেন তিনিই। অনেকে বলেন, মুকুল রায়ের পরামর্শেই শুভেন্দুকে জঙ্গলমহল তথা লাগোয়া জেলার দায়িত্ব থেকে সরিয়ে দেন মমতা। গত কয়েক বছরে ধারাবাহিক ক্ষয় হয়েছে তৃণমূলের। তারপরই দায়িত্ব বদল। সেই দায়িত্ব পাওয়ার পর থেকে কার্যত চষে বেড়াচ্ছেন পরিবহণ ও পরিবেশমন্ত্রী। এ দিকে যখন কালীঘাটে জেলা সভাপতিদের প্রশান্ত কিশোরের সামনে বসিয়ে বৈঠক করছেন তৃণমূলের ও দিকে তখন কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন শুভেন্দু।

```