
শেষ আপডেট: 16 September 2023 07:17
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ফাইনালের আগে তেতে গেলেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gil)। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর দুরন্ত সেঞ্চুরি পুরো দলকে তাতিয়ে দিয়েছে। এই ম্যাচে হয়তো ভারতীয় দল (Indian Team) শেষ বলে হয়ে হার মেনেছে, কিন্তু অনেকে মনে করছেন ফাইনালের আগে এই হার আশীর্বাদ হতে পারে রোহিতদের পক্ষে।
১০ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট, ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে এটা শাকিবের বোলিং পরিসংখ্যান।
তার আগে দলের বিপদে তাঁর ব্যাট থেকে এসেছে ৮৫ বলে ৮০ রানের আক্রমণাত্মক ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে তিনি ম্যাচের সেরা হন।
কঠিন ব্যাটিং কন্ডিশনে ১৩৩ বলে ১২১ রানের দারুণ ইনিংস খেলেও ম্যাচ সেরার পুরস্কার পাননি ভারতীয় ব্যাটসম্যান শুভমন গিল।
ম্যাচ শেষে শাকিব মিডিয়াকে বলেন, গিলও ম্যাচের সেরা হতেই পারত। তবে গিল ভাল খেলে। ফাইনালের আগে এই ইনিংস ওকে তাতিয়ে দেবে নিশ্চয়।
পাশাপাশি গিল আবার জানান, ফাইনালে ডট বল যেন কম হয়, আমরা নিজেদের মধ্যে তা নিয়ে আলোচনা করেছি। বেশি সিঙ্গল নেওয়ার চেষ্টা করব। বল যদি ব্যাটে আসে, তাহলে খেলার পরিকল্পনা থাকবেই।
গিল আরও বলেছেন, এই ম্যাচে (Indian Team) রাতের বেলা বলের মুভমেন্ট বেশি ছিল। দিনে ব্যাটিং ও রাতে ব্যাটিংয়ে একটা পার্থক্য তো ছিলই। গিল অন্য এক প্রশ্নের উত্তরে যোগ করেন, আমরা মাঝে ম্যাচের অবস্থা বুঝতে ভুল করেছি। আমাদের এই ভুল থেকে শিখতে হবে, বিশেষ করে ফাইনালে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতীয়রা খেলেছে ৫ জন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে। সেটা যে বিশ্বকাপের কথা মাথায় রেখে, সেটি মানছেন দলের নামী ওপেনার।
গিল বলেছেন, আমাদের খেলোয়াড়দের সতেজ হয়ে ওঠার বিষয়টা দেখতে হবে। তাই এশিয়া কাপে আমরা ঠিকই করেছিলাম সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হবে। সেটাই হয়েছে। ফাইনালে অন্য দলকে দেখতে পাবেন।
আরও পড়ুন: নির্বাচন কমিশনারদের মর্যাদাহানী নতুন নিয়োগ বিলে, সংসদে জোরদার প্রতিবাদ চান মমতা