Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুকুল-পুত্র তৃণমূলের প্রার্থী হলেন, জানেন কি?

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি, জেলায় জেলায় ক্ষোভের দাবানল, ইত্যাদির মাঝে অনেক কিছুই চাপা পড়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম, পুরভোটে এবারও প্রার্থী হয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার

মুকুল-পুত্র তৃণমূলের প্রার্থী হলেন, জানেন কি?

শেষ আপডেট: 7 February 2022 14:44

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি, জেলায় জেলায় ক্ষোভের দাবানল, ইত্যাদির মাঝে অনেক কিছুই চাপা পড়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম, পুরভোটে এবারও প্রার্থী হয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। প্রসঙ্গত, তৃণমূলের দুই তালিকা নিয়ে বিভ্রান্তি রয়েছে। যদিও সেই বিভ্রান্তি কাটাতে সোমবারই লখনউ যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়ের সই করা তালিকাই আসল। ঘটনা হল, দুই তালিকার মধ্যে কিছু অসঙ্গতি থাকলেও দেখা যাচ্ছে দুটিতেই নাম রয়েছে শুভ্রাংশুর। তবে এবার শুভ্রাংশু প্রার্থী হওয়ায় দলের মধ্যে জল্পনা তৈরি হয়েছে, মুকুল রায়ের ছেলেকে কি শুধু কাউন্সিলর করার জন্য প্রার্থী করেছে তৃণমূল। দলের মধ্যে কৌতূহল, এবার কি তাহলে কাঁচরাপাড়ার চেয়ারম্যান শুভ্রাংশু? যেমন একই জল্পনা তৈরি হয়েছে সল্টলেকের রাজনীতিতেও। বিজেপি থেকে তৃণমূলে এসে বিধাননগরের পুরভোটে টিকিট পেয়েছেন সব্যসাচী। তাঁর প্রার্থী হওয়ার পরেই এই কৌতূহল তৈরি হয়, শুধু কি কাউন্সিলর করার জন্য সব্যসাচীকে টিকিট দেওয়া হয়েছে? তবে প্রার্থী হওয়া, কিংবা চেয়ারম্যান হওয়ার জল্পনা প্রসঙ্গে দ্য ওয়াল-কে শুভ্রাংশু বলেন, ‘আমি তো এই নিয়ে তিনবার দাঁড়ালাম। দল যে দায়িত্ব দেবে, করব। আর চেয়ারম্যান প্রোজেক্ট করে তো ভোট হয় না? দলযেমন বলবে তেমন ভাবেই কাজ করব।’ ষোলর ভোটে তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন মুকুল-পুত্র। তারপর একুশের ভোটে বিজেপির টিকিটে বীজপুর থেকে লড়ে পরাস্ত হন। জুন মাসে বাবার সঙ্গেই বিজেপি থেকে তৃণমূলে ফেরেন শুভ্রাংশু। এবার পুরভোটেও টিকিট পেলেন।

```