Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আইএসএল শেষ হলেই সরছে শ্রী সিমেন্ট, ইস্টবেঙ্গলে বিনিয়োগে প্রস্তুত টাটা

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের প্রতি মোহভঙ্গ ঘটেছে শ্রী সিমেন্টের। তারা চলে যাবে আইএসএল শেষ হলেই। কারণ ক্লাব কর্তারা ও বিনিয়োগ সংস্থার আধিকারিকরা একে অপরের দিকে কাদা ছুঁড়ছেন। তার মধ্যে আবার লাল হলুদের প্রাক্তনরা একযোগে শ্রী সিমেন্টের বিরোধিত

আইএসএল শেষ হলেই সরছে শ্রী সিমেন্ট, ইস্টবেঙ্গলে বিনিয়োগে প্রস্তুত টাটা

শেষ আপডেট: 22 February 2022 15:20

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের প্রতি মোহভঙ্গ ঘটেছে শ্রী সিমেন্টের। তারা চলে যাবে আইএসএল শেষ হলেই। কারণ ক্লাব কর্তারা ও বিনিয়োগ সংস্থার আধিকারিকরা একে অপরের দিকে কাদা ছুঁড়ছেন। তার মধ্যে আবার লাল হলুদের প্রাক্তনরা একযোগে শ্রী সিমেন্টের বিরোধিতায় নেমেছেন। তাঁদের বক্তব্য, আইএসএল শুরুর আগে দল নিয়ে নানা পরামর্শ দিতে চেয়েছিলাম কোম্পানির আধিকারিকদের। কিন্তু তাঁরা আমাদের কথায় কর্ণপাত করেননি। বরং আমাদের নামে অপবাদ দিচ্ছেন, এটা ঠিক নয়। লাল হলুদের প্রাক্তনদের বিরুদ্ধে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ বলতে শুরু করেছে,  প্রাক্তনদের একটা অংশ দলের স্থানীয় ফুটবলারদের ফোন করে খারাপ খেলার কথা বলেছেন। বিনিয়োগকারী সংস্থা মনে করছে, তাদের হেয় করার জন্যই দলের ফুটবলাররা খারাপ খেলেছে। চলতি লিগে মাত্র একটি ম্যাচ জিতেছে দল। সব দায় গিয়ে পড়ছে কোম্পানির ওপর। তারা এই দায় নিতে রাজি নয়। সব থেকে বড় কথা, শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে ক্লাবের কোনও লিখিত চুক্তি হয়নি। সেটাকেই ফাঁক হিসেবে দেখছেন কর্তারা। কোম্পানির আধিকারিকদের দাবি, দুটি মরসুম মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ক্লাবে, কিন্তু আমরা কোনও রিটার্ন পাইনি। অথচ ক্লাব কর্তাদের দাবি, ইস্টবেঙ্গলের নাম ভাঙিয়ে কোম্পানিই কোটি কোটি টাকা ব্যবসা করেছে। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, আইএসএল শেষ হলেই সরে যাবে শ্রী সিমেন্ট। এই মুহূর্তে স্পোর্টিং রাইটসও শ্রী সিমেন্টের হাতে রয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে, যে পরিমান অর্থ ফুটবলারদের বকেয়া রয়েছে, সেই এক কোটি ৭০ লক্ষ টাকা তারা মেটাবে না। কারণ ওই অর্থ কোয়েসের আমলে হয়েছে। এদিকে, কোয়েস চলে যাওয়ার পথে ইস্টবেঙ্গলে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে নতুন বিনিয়োগের ক্ষেত্রে। টাটা লাল হলুদে বিনিয়োগ করতে প্রস্তুত। তাদের দুই আধিকারিক সম্প্রতি ক্লাব তাঁবুতে ঘুরে গিয়েছেন। টাটা এর আগে জাতীয় লিগের স্পনসর হয়েছে। তারপর দীর্ঘ বিরতি। যদিও এবার আইপিএলের স্পনসর হয়েছে এই বিখ্যাত কোম্পানি। তারা ফের ফুটবলে ফিরতে চায়। ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক তৈরিতে তারা আগ্রহী। লাল হলুদের এক কর্তা এদিন বলেছেন, কয়েকদিন আগেই টাটার দুই অফিসার ক্লাবে ঘুরে গিয়েছেন। নিশ্চয়ই কোনও ভাবনা রয়েছে ওদের। পাশাপাশি অবশ্য এও বলা হচ্ছে, সবটাই প্রাথমিক স্তরে রয়েছে। তাই যতদিন না পর্যন্ত শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে, ততদিন টাটা আধিকারিকরা আগ্রহ দেখাবেন না।            

```