Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেহরৌলীর জঙ্গলে উদ্ধার কবজি-ঊরুর হাড়! শ্রদ্ধার দেহের পাজেল এক এক করে জুড়ছে দিল্লি পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের হাতে শ্রদ্ধা ওয়াকার খুন কাণ্ডে (Shraddha Walkar murder case) প্রায় প্রতিদিনই একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে দিল্লি পুলিশের (Delhi police) হাতে। জোর গতিতে কাজ চালাচ্ছেন তদন্তকারী দলের অফিসাররা। আফতাবকেও নিয়ে য

মেহরৌলীর জঙ্গলে উদ্ধার কবজি-ঊরুর হাড়! শ্রদ্ধার দেহের পাজেল এক এক করে জুড়ছে দিল্লি পুলিশ

শেষ আপডেট: 20 November 2022 02:40

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের হাতে শ্রদ্ধা ওয়াকার খুন কাণ্ডে (Shraddha Walkar murder case) প্রায় প্রতিদিনই একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে দিল্লি পুলিশের (Delhi police) হাতে। জোর গতিতে কাজ চালাচ্ছেন তদন্তকারী দলের অফিসাররা। আফতাবকেও নিয়ে যাওয়া হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। দিল্লি এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে যে কোনও জায়গায় কোনও দেহাংশের খোঁজ মিললেই সঙ্গে সঙ্গে পুলিশে জানানোর কথা আগেই বলা হয়েছে।

এরপরই ফের মেহরৌলীর জঙ্গল (jungle) থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করল তদন্তকারী দল। তাঁদের অনুমান, সেগুলি শ্রদ্ধারই হাড়। হাড়গুলি দেখেই বোঝা যাচ্ছে যে সেগুলো বড় কোনও ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। কারণ প্রতিটির মধ্যেই কাটা দাগ কিংবা ক্ষতচিহ্ন রয়েছে। তবে এই হাড়গুলি শ্রদ্ধার কি না, তা নিশ্চিত করতে ফরেন্সিক দলের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

কিছুদিন আগে মেহরৌলীর জঙ্গলে তল্লাশি চালিয়ে বেশ কিছু হাড়গোড় পেয়েছিল দিল্লি পুলিশ। এরপর ওই জঙ্গলে আবার তল্লাশি চালানো হয়। সেসময় উদ্ধার হয় একটি বড় লম্বা হাড়। তদন্তকারী দলের অনুমান, সেটি ঊরুর হাড়। এরপর সেদিনই ওই জঙ্গলের অন্য প্রান্তেও তল্লাশি চালায় পুলিশ। তৃতীয়বারেও পাওয়া যায় বেশ কিছু হাড়গোড়। দিল্লি পুলিশ জানিয়েছে, এর মধ্যে কনুই ও কবজির মধ্যবর্তী হাড় ছাড়াও হাঁটুর সংযোগস্থলের হাড়ও পাওয়া গেছে।

পুলিশি জেরায় শ্রদ্ধার লিভ-ইন সঙ্গী আফতাব জানিয়েছে যে, শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করে কেটে সেগুলো দিল্লির বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছিল সে। এরমধ্যে ছিল মেহরৌলীর জঙ্গলও। আফতাবের এই স্বীকারোক্তির উপর ভিত্তি করেই সেই জঙ্গলে দফায় দফায় তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। কখনও সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে আফতাবকেও।

‘সারা অফিস হেসেখেলে বেড়াত মেয়েটা…’ কান্নায় ভেঙে পড়লেন শ্রদ্ধার সহকর্মী


```