Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শ্রদ্ধা খুনের তদন্ত করতে পারে সিবিআই, হতে পারে আফতাবের মানসিক বিশ্লেষণ, ফাঁসি হবে কি

দ্য ওয়াল ব্যুরো: শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ডের (Shraddha Walkar Murder Case) তদন্ত করছে দিল্লি পুলিশ। হেফাজতে বারবার জেরা করা হচ্ছে শ্রদ্ধার খুনি আফতাব আমিন পুনাওয়ালাকে। উঠে আসছে নানান হাড়হিম করা তথ্য। কিন্তু তাও এখনও কিছু সূত্র মেলাতে

শ্রদ্ধা খুনের তদন্ত করতে পারে সিবিআই, হতে পারে আফতাবের মানসিক বিশ্লেষণ, ফাঁসি হবে কি

শেষ আপডেট: 16 November 2022 08:18

দ্য ওয়াল ব্যুরো: শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ডের (Shraddha Walkar Murder Case) তদন্ত করছে দিল্লি পুলিশ। হেফাজতে বারবার জেরা করা হচ্ছে শ্রদ্ধার খুনি আফতাব আমিন পুনাওয়ালাকে। উঠে আসছে নানান হাড়হিম করা তথ্য। কিন্তু তাও এখনও কিছু সূত্র মেলাতে পারছে না পুলিশ, এমন দাবি করা হচ্ছে এক সংবাদমাধ্যমের রিপোর্টে। তাই এই খুনের ঘটনার তদন্তভার যেতে পারে সিবিআইয়ের হাতে (CBI Probe)!

সংবাদমাধ্যম সূত্রের খবর, দিল্লি হত্যাকাণ্ডের (Delhi Murder Case) পুরো কিনারা করতে গিয়ে কিছু তথ্য এখনও দিল্লি পুলিশের হাতে আসেনি। মনে করা হচ্ছে, এই তথ্যগুলিই এই খুনের তদন্তে মিসিং লিঙ্ক। সেই তথ্যের সূত্র খুঁজতে সিবিআইয়ের সাহায্য নেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত মে মাসে প্রেমিকা শ্রদ্ধাকে গলা টিপে খুন করে তাঁর দেহ ৩৫ টুকরো করে দিল্লির নানান প্রান্তে ছড়িয়ে দেয় আফতাব। এমন ঘটনা যে ঘটাতে পারে সে মানসিকভাবে কতটা সুস্থ তা নিয়েও প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যম সূত্রের খরব, জেরার সময় বহু প্রশ্নের উত্তর দিচ্ছে না আফতাব। তাই তার থেকে সঠিক তথ্য পেতে আফতাবের সাইকোলজিক্যাল বিশ্লেষণও করা হতে পারে।

পুলিশি জেরায় আফতাব স্বীকার করেছে, শ্রদ্ধার সঙ্গে অশান্তির জেরেই খুন করার পরিকল্পনা করে সে। তারপর খুনের প্রমাণ লোপাট করবে কীভাবে সেই আইডিয়া আসে আমেরিকার জনপ্রিয় অপরাধমূলক ওয়েবসিরিজ ডেক্সটার দেখে।

আর এই প্রমাণ লোপাটের জন্য আফতাব যে পরিকল্পনা নেয় সেই খবর জানা যেতেই রীতিমতো শিউরে উঠছে দেশবাসী। কতটা আক্রোশ থেকে একটা মানুষ এমন কাণ্ড ঘটাতে পারে তা নিয়েও আলোচনা চলছে ইতিউতি।

ভ্যালেন্টাইন ডে-তে আফতাবের চুমুর ছবি পোস্ট করেছিলেন শ্রদ্ধা, তিন মাসের মধ্যেই খুন


```