Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আত্মহত্যা করতে পারে আফতাব! তিহারের ৪ নম্বর সেলে কড়া নজরদারি, আজ ফের পলিগ্রাফ পরীক্ষা

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নৃশংস শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে (Shraddha Walkar murder) সোমবার ফের পলিগ্রাফ টেস্ট (polygraph test) হতে চলেছে শ্রদ্ধার প্রেমিক ও লিভ-ইন সঙ্গী আফতাব আমিন পুনাওয়ালার (Aftab Amin Poonawala)। গত শুক্রবার দিল্লির ফরেন

আত্মহত্যা করতে পারে আফতাব! তিহারের ৪ নম্বর সেলে কড়া নজরদারি, আজ ফের পলিগ্রাফ পরীক্ষা

শেষ আপডেট: 28 November 2022 05:29

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নৃশংস শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে (Shraddha Walkar murder) সোমবার ফের পলিগ্রাফ টেস্ট (polygraph test) হতে চলেছে শ্রদ্ধার প্রেমিক ও লিভ-ইন সঙ্গী আফতাব আমিন পুনাওয়ালার (Aftab Amin Poonawala)। গত শুক্রবার দিল্লির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে তৃতীয় দফার পলিগ্রাফ টেস্টে আফতাবকে মোট ৫০টি প্রশ্ন করা হয়েছিল। তবে এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা, যার কারণে আজ সোমবার চতুর্থ দফায় পলিগ্রাফ পরীক্ষা করা হবে আফতাবের।

আপাতত দিল্লির তিহার জেলে রাখা হয়েছে আফতাবকে। চলতি বছর মে মাসে দিল্লির ফ্ল্যাটে লিভ-ইন সঙ্গী শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে খুন করার পর তাঁর দেহটি কেটে ৩৫টি টুকরো করে ফ্রিজে রেখেছিল আফতাব। এরপর ১৮ দিন ধরে একটু একটু করে শ্রদ্ধার দেহের টুকরোগুলি মেহেরৌলির জঙ্গলে ফেলে দিয়ে আসতে শুরু করে সে। ১২ নভেম্বর এই ঘটনায় পুলিশের জালে ধরা পড়ে আফতাব। নৃশংস হত্যাকাণ্ডের কথা সামনে আসার পর তোলপাড় পড়ে যায় দেশে।

গত শুক্রবার ৩ ঘণ্টা ধরে পলিগ্রাফ পরীক্ষা করা হয় আফতাবের। সেই সময় তদন্তকারীরা তাকে হিন্দিতে প্রশ্ন করলেও সমস্ত উত্তর ঝরঝরে ইংরেজিতে দিয়েছিল আফতাব। সেদিনের পরীক্ষার পর এক তদন্তকারী আধিকারিক জানান, হতে পারে আফতাব আগে থেকেই অনুমান করতে পেরেছিল তাকে কী কী প্রশ্ন করা হবে। সেই মতোই হয়তো উত্তর আগে থেকে প্রস্তুত করে রেখেছিল সে। আরও জানা গেছে, পরীক্ষা শুরুর সময় মেশিন চালু করা মাত্রই কাশতে শুরু করে আফতাব, যার কারণে যন্ত্রের রিডিং ভুল আসতে শুরু করে। ফলে আফতাব আদৌ সত্যি বলছে কিনা সে ব্যাপারে তদন্তকারীরা বিভ্রান্ত হয়ে পড়েন।

দিল্লি হাইকোর্ট আফতাবকে ১৩ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়ার পর আপাতত দিল্লির তিহার জেলের ৪ নম্বর সেল তার ঠিকানা। তবে সেখানে আত্মহত্যা করতে পারে আফতাব, এমন আশঙ্কা করা হচ্ছে। তাই সর্বক্ষণ প্রহরায় রাখা হচ্ছে তাকে। সার্ভাইল্যান্স ক্যামেরা দিয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে তার উপর। তার সেলের বাইরে সর্বক্ষণ দাঁড়িয়ে থাকছেন একজন নিরাপত্তারক্ষী। এমনকী, তাকে খেতেও দেওয়া হচ্ছে একজন পুলিশ আধিকারিকের উপস্থিতিতে।

জেল হেফাজতে থাকা অবস্থায় ঘৃণ্য অপরাধে অভিযুক্তদের আত্মহত্যা করার ঘটনা নতুন নয়। এর আগে বহুবার ঘটেছে এমন। এমনকী, নির্ভয়া কাণ্ডের মূল অভিযুক্তরও ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল এই তিহার জেলেই। ফলে এই নিয়ে জেল কর্তৃপক্ষ অত্যন্ত সতর্ক রয়েছে। সেই ঝুঁকির কারণেই আফতাবের হাঁটতে বেরোতে চাওয়ার অনুরোধও নাকচ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এমন কোনও জিনিস, যা দিয়ে সে নিজের ক্ষতি করতে পারে, তেমন কিছুই তার আশেপাশে রাখতে দেওয়া হচ্ছে না।

সূত্রের খবর, সোমবার আফতাবের পলিগ্রাফ পরীক্ষা সম্পূর্ণ হলে এরপর নার্কো অ্যানালিসিস পরীক্ষা করানো হতে পারে তার।

হিন্দি প্রশ্নের উত্তর ঝরঝরে ইংরেজিতে! পলিগ্রাফ টেস্টে কী কী জিজ্ঞেস করা হল আফতাবকে


```