Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলে বসে বই পড়ছে আফতাব, দেখা করছে না বাড়ির কারও সঙ্গে! পরের 'চাল' সাজাচ্ছে উকিলের সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে নৃশংস খুনের (Shraddha Walkar murder) ঘটনায় গ্রেফতার হওয়ার পর গত ২৬ নভেম্বর থেকে দিল্লির তিহার জেলে রয়েছে আভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা। জেল সূত্রের খবর, এতদিন বন্দি থাকার পরেও বাড়ির লোকের সঙ্গে দে

জেলে বসে বই পড়ছে আফতাব, দেখা করছে না বাড়ির কারও সঙ্গে! পরের 'চাল' সাজাচ্ছে উকিলের সঙ্গে

শেষ আপডেট: 21 December 2022 07:44

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে নৃশংস খুনের (Shraddha Walkar murder) ঘটনায় গ্রেফতার হওয়ার পর গত ২৬ নভেম্বর থেকে দিল্লির তিহার জেলে রয়েছে আভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা। জেল সূত্রের খবর, এতদিন বন্দি থাকার পরেও বাড়ির লোকের সঙ্গে দেখা করতে বা কথা বলতে চায়নি আফতাব (Aaftab refusing to meet family)।

জেলের নিয়ম অনুসারে সপ্তাহে দুবার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার অনুমতি পান বন্দিরা। এছাড়া দিনে দুবার ৫ মিনিটের জন্য জেলে ফোন ব্যবহারেরও অনুমতি পায় তারা। তবে তার আগে জেল সুপারিন্টেন্ডেন্টের কাছে পরিবারের লোকজনের নামের তালিকা এবং যোগাযোগের নম্বর দিতে হয় বন্দিদের। কিন্তু আফতাব এতদিনে পরিবারের কারও নাম জমা দেয়নি বলে জানা গেছে জেল সূত্রে। আফতাব ব্যক্তিগত কথা চট করে জেলের কারও সঙ্গে আলোচনা না করলেও সম্প্রতি এক সহবন্দিকে সে জানিয়েছে, এই সপ্তাহের শেষের দিকে কারও সঙ্গে দেখা হওয়ার আশায় রয়েছে সে। তবে তিনি কে, সে কথা খোলসা করেনি আফতাব।

তিহার জেল সূত্রে জানা গেছে, জেলের ভিতর বেশিরভাগ সময়েই বই পড়ে কাটায় আফতাব। কারও সঙ্গেই তেমন কথা বলে না সে। তাকে জেলে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করা কিংবা ফোনে কথা বলার নিয়মের কথা জানানোর পরেও সে কোনও সুবিধাই নিতে চায়নি।

মঙ্গলবার জেল কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ রেখেছিল আফতাব। ইংরেজি বই বা উপন্যাস পড়তে চেয়েছিল সে। তারপর মার্কিন লেখক পল থেরক্সের লেখা ভ্রমণ কাহিনী 'দ্য গ্রেট রেলওয়ে বাজার' বইটি দেওয়া হয় তাকে।

আফতাবের আচরণে হতবাক জেল কর্তৃপক্ষ। তার কৌঁসুলির করা জামিনের আবেদনও সম্প্রতি প্রত্যাহার করে নিয়েছে সে। 'ও শুধুই ওর আইনজীবীর সঙ্গে কথা বলছে। হয় ও ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, আর নয়তো পরবর্তী চাল ভেবে রেখেছে,' জানিয়েছেন তিহার জেলের এক আধিকারিক।

লালন-মৃত্যুর তদন্তে সিআইডি-ই, আলাদা কমিটি গড়ার দাবিতে জনস্বার্থ মামলা খারিজ আদালতে


```