দ্য ওয়াল ব্যুরো : আমি আপনাকে জেলে পাঠাতে পারতাম। কিন্তু পাঠাচ্ছি না। কারণ আপনাকে একটা বড় কাজ করতে হবে। অসমে জাতীয় নাগরিকপঞ্জি তৈরিতে যুক্ত এক অফিসার সংবাদমাধ্যমের কাছে বিতর্কিত মন্তব্য করায় মঙ্গলবার তাঁকে এমনই তিরস্কার করল সুপ্রিম কোর্ট।
সেই অফিসারের নাম প্রতীক হাজেলা। তিনি এক সর্বভারতীয় দৈনিকের সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, যাঁদের নাম নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে, তাঁরা নতুন করে নথিপত্র পেশ করতে পারবেন।
এর পরেই তিনি বলেন, নাগরিকপঞ্জি তৈরি করার সময় খুব তাড়াহুড়ো হয়েছে। ৪০ লক্ষ লোককে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা যায় না।
বিচারপতি সেই সংবাদপত্রের একটি কপি হাতে নিয়ে বলেন, আপনার কাজ চূড়ান্ত নাগরিকপঞ্জি তৈরি করা। সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দেওয়া নয়। ভবিষ্যতে মিডিয়ার সামনে মুখ খুলতে হলে আগে কোর্টের অনুমতি নেবেন।