Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমি বিজেপিকে বলেছি, ধর্মের ব্যাপারটা বাদ দিন, বললেন নেতাজির বংশধর চন্দ্র বসু

দ্য ওয়াল ব্যুরো : নাগরিকত্ব সংশোধনী আইন মানুষের ওপরে চাপিয়ে দেবেন না। বরং সবাইকে বুঝিয়ে বলুন, এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। সোমবার নিজের দল বিজেপির উদ্দেশে এমনই আবেদন জানালেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্র বোস। তাঁর কথায়, “আমি আম

আমি বিজেপিকে বলেছি, ধর্মের ব্যাপারটা বাদ দিন, বললেন নেতাজির বংশধর চন্দ্র বসু

শেষ আপডেট: 20 January 2020 09:02

দ্য ওয়াল ব্যুরো : নাগরিকত্ব সংশোধনী আইন মানুষের ওপরে চাপিয়ে দেবেন না। বরং সবাইকে বুঝিয়ে বলুন, এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। সোমবার নিজের দল বিজেপির উদ্দেশে এমনই আবেদন জানালেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্র বোস। তাঁর কথায়, “আমি আমার দলের নেতৃত্বকে পরামর্শ দিয়েছি, নাগরিকত্ব আইনে সামান্য পরিবর্তন করলেই বিরোধীদের বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। আমাদের নির্দিষ্ট করে বলা উচিত, নিপীড়িত সংখ্যালঘুদের জন্য এই আইন করা হয়েছে। কোনও ধর্মের কথা উল্লেখ করা উচিত নয়। আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত আলাদা।” পরে তিনি বলেন, “আমাদের কাজ হল মানুষকে বুঝিয়ে বলা, আমরা যা বলছি, তা ঠিক। বিরোধীরা ভুল বলছে। আমাদের উদ্ধত হওয়া উচিত নয়। সংসদে আমাদের অনেক এমপি আছেন বলেই আমরা কাউকে ভয় দেখাতে পারি না। তার চেয়ে আমাদের মানুষকে বুঝিয়ে বলা উচিত, এনআরসি হলে তাঁদের কী লাভ হবে।” নাম না করেও চন্দ্র বোস আসলে বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষের কথা বলতে চেয়েছেন বলে পর্যবেক্ষকদের ধারণা। দিলীপ ঘোষ বেশ কিছুদিন ধরে এনআরসি ও সিএএ-র সমর্থনে বিতর্কিত মন্তব্য করে চলেছেন। রবিবার উত্তর ২৪ পরগনায় জনসভায় দিলীপবাবু বলেন, “৫০ লক্ষ মুসলিম অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে। দরকার হলে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে।” ১ ডিসেম্বর সংসদে নাগরিকত্ব আইন পাশ হয়। তার পরেই দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে। আইনে বলা হয়েছে, প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে যাঁরা ভারতে পালিয়ে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। এর পরে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। অনেক জায়গায় আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। উত্তরপ্রদেশে গুলিতে অন্তত ২০ জন মারা যান। পুলিশ অবশ্য বলেছে, মাত্র এক জায়গায় গুলি চালানো হয়েছিল।

```