
শেষ আপডেট: 1 September 2023 05:01
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রী (Union Minister) কৌশল কিশোরের বাড়ির মধ্যেই এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে। অভিযোগ, কথা কাটাকাটি চলাকালীন আচমকা গুলি (shots) করে ওই যুবককে হত্যা করেন মন্ত্রী-পুত্র। ঘটনাটি উত্তরপ্রদেশের বেগারিয়া গ্রামের।
সূত্রের খবর, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে। খুনের (shots) ঘটনায় পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে। খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রের খবর, নিহত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব। ওই যুবক কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রী কৌশল কিশোরের ছেলের বন্ধু বলে দাবি স্থানীয় সূত্রের। শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তবে এবিষয়ে মন্ত্রী বা মন্ত্রী পুত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খুনের ঘটনায় আটক তিন যুবকের মধ্যে মন্ত্রী পুত্র রয়েছেন কি না, তাও স্পষ্ট নয়।
আরও পড়ুন: আজ থেকে ফের দুয়ারে সরকার শিবির, ৬০ বছর বয়স হলে জেনারেল ক্যাটাগরিতেও বার্ধক্য ভাতা