Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্দিরে ড্রেস কোড, ছোট পোশাক পরে ঢোকা যাবে না

দ্য ওয়াল ব্যুরো: মন্দিরের জন্য দেশ কোড চালু করা হল। কর্তৃপক্ষ জানিয়েছে, নারী পুরুষ নির্বিশেষে কেউই ছোট পোশাক পরে মন্দির চত্বরে পরিবেশ করতে পারবেন না। প্রয়োজনে মন্দির কর্তৃপক্ষের দেওয়া কাপড় শরীরে জড়িয়ে প্রবেশ করতে হবে। এমন নির্দেশ

মন্দিরে ড্রেস কোড, ছোট পোশাক পরে ঢোকা যাবে না

শেষ আপডেট: 3 June 2023 05:47

দ্য ওয়াল ব্যুরো: মন্দিরের জন্য দেশ কোড চালু করা হল। কর্তৃপক্ষ জানিয়েছে, নারী পুরুষ নির্বিশেষে কেউই ছোট পোশাক পরে মন্দির চত্বরে পরিবেশ করতে পারবেন না। প্রয়োজনে মন্দির কর্তৃপক্ষের দেওয়া কাপড় শরীরে জড়িয়ে প্রবেশ করতে হবে।

এমন নির্দেশ জারি করেছে উত্তরাখণ্ডের তিনটি মন্দির কর্তৃপক্ষ। তিনটিই সেই রাজ্যের জনপ্রিয় শিব মন্দির। গোটা দেশের মানুষ সেখানে যান। এই মন্দির গুলি হল, হরিদ্বারের প্রসিদ্ধ দ্রক্ষ মন্দির, হৃষিকেশের নীলকন্ঠ মন্দির এবং দেরাদুনের তপকেশ্বর মন্দির। এই তিন মন্দিরই পরিচালনা করে মহানির্বাণ আখড়া। আখড়া পরিষদের মোহন্ত রবীন্দ্র পুরির বক্তব্য, এই তিন মন্দিরে পরিবেশ করতে হলে শরীরের অন্তত আশি ভাগ অংশ ঢাকা রাখতে হবে।

বলা হয়েছে, মন্দির প্রাঙ্গণের শালীনতা, পরিত্রতা রক্ষায় এই পদক্ষেপ। বহু ভক্ত এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিল। দক্ষিণ ভারতে অনেক মন্দিরে আগে থেকেই ড্রেস কোড চালু আছে।

প্রসঙ্গত, মাস দুই আগে দিল্লির জামা মসজিদ কর্তৃপক্ষ সেখানে একই ধরনের নির্দেশিকা জারি করে। একই সঙ্গে তারা বলে মসজিদ চত্বরে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করে সেলফি তোলা যাবে না। কেউ চাইলে স্বাভাবিক ছবি তুলতে পারেন। মসজিদ চত্বরে গা ঘেষাঘেষি করে বসাও যাবে না।

জামা মসজিদ কর্তৃপক্ষ প্রথমে সেলফি তোলাই নিষিদ্ধ করেছিল। এখন বলেছে ভিডিও করা যাবে না অনুমতি ছাড়া। বলা হয়, মসজিদ চত্বরকে কিছু মানুষ স্রেফ ভেড়ানোর জায়গা ধরে নিয়েছেন। এটা পবিত্র স্থান। উশৃঙ্খলতা বাকিদের বিরক্তির কারণ হয়।

মোদীর সরকারের সুরে রাষ্ট্রদ্রোহ মামলা আরও কঠোর করার সুপারিশ ল’ কমিশনের


```