Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ধারে গুটখা খেয়ে পাওনা মেটাচ্ছে না খরিদ্দার! লোহার রড দিয়ে পিটিয়ে মেরেই ফেলল দোকানদার

দ্য ওয়াল ব্যুরো: পরিচিত দোকানির কাছ থেকে 'ধারে' গুটখা কিনে খেতেন যুবক। দিনের পর দিন চলছিল এভাবেই। বাড়ছিল ধারের অঙ্ক। সেই টাকা মেটানোর দাবি করতেই ঝামেলা শুরু দোকানি (shopkeeper) ও বছর চব্বিশের খরিদ্দারের (customer) মধ্যে। সামান্য কথা কাটাকা

ধারে গুটখা খেয়ে পাওনা মেটাচ্ছে না খরিদ্দার! লোহার রড দিয়ে পিটিয়ে মেরেই ফেলল দোকানদার

শেষ আপডেট: 13 November 2022 08:42

দ্য ওয়াল ব্যুরো: পরিচিত দোকানির কাছ থেকে 'ধারে' গুটখা কিনে খেতেন যুবক। দিনের পর দিন চলছিল এভাবেই। বাড়ছিল ধারের অঙ্ক। সেই টাকা মেটানোর দাবি করতেই ঝামেলা শুরু দোকানি (shopkeeper) ও বছর চব্বিশের খরিদ্দারের (customer) মধ্যে। সামান্য কথা কাটাকাটি থেকে অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছাল, যে, লোহার রড দিয়ে আঘাত করে খরিদ্দারকে মেরেই ফেললেন (kills) দোকানি!

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। মৃত যুবকের নাম সুভাষ। ২৪ বছর বয়সি ওই যুবক ললিতপুর কলোনির বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। তিনি এলাকার একটি দোকান থেকে নিয়মিত গুটখা কিনে খেতেন। দোকানি পরিচিত হওয়ায় দীর্ঘদিন ধরেই টাকা না দিয়ে ধারে তাঁর থেকে গুটখা (gutkha) নিয়ে যেতেন ওই যুবক। ফলে, সুভাষের বেশ কিছু টাকা বকেয়া ছিল ওই দোকানে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরেই ধার শোধ করার জন্য সুভাষকে অনুরোধ জানাচ্ছিলেন দোকানদার। শনিবার ফের সুভাষ দোকানে এলে দু'পক্ষের মধ্যে এই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। পরিস্থিতি পরামর্শ উত্তপ্ত হতে শুরু করলে দোকানদার ফোন করে তাঁর ছেলেকে সেখানে আসতে বলেন। ছেলে সেখানে আসা মাত্রই একটি লোহার রড দিয়ে সুভাষকে পেটাতে শুরু করেন দু'জন। মারের চোটে রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন সুভাষ।

এলাকার লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই কর্ণের দোকান থেকে ধারে গুটখা কিনে খেতেন সুভাষ। তার পাওনা মেটানো নিয়ে দু-পক্ষের মধ্যে ঝামেলা চলছিল কয়েকদিন ধরেই। শনিবার নাকি বিনামূল্যে গুটখা নিয়ে যাওয়ার দাবি করেছিলেন সুভাষ। তাতেই রাগ সামলাতে না পেরে তাকে লোহার রড দিয়ে পেটাতে শুরু করে অভিযুক্ত, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের।

এই ঘটনায় অভিযুক্ত দোকানদার কর্ণ সিং যাদব এবং তাঁর ছেলে শচীনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

জলপাইগুড়ির গভীর জঙ্গলে কাঁদছে দুই কুকুরছানা, উদ্ধার করে বাংলোয় আনলেন খোদ জেলা জজ


```