Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উৎসবের মরশুমে বাড়ছে করোনা, অনলাইন শপিংয়ের ওপর জোর কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: শেষ হয়েছে দুর্গাপুজো। সামনে কালীপুজো, দীপাবলী, দিওয়ালির উৎসবে (Festivals) মাতবে দেশবাসী। আছে ছটপুজো, ইদ। এই উৎসবের মরশুমে করোনার গ্রাফ বাড়ার সম্ভাবনা থাকে পুরোমাত্রায়। তাই রাজ্যগুলোকে কঠোরভাবে করোনা দমনের জন্য বিধি মানার নি

উৎসবের মরশুমে বাড়ছে করোনা, অনলাইন শপিংয়ের ওপর জোর কেন্দ্রের

শেষ আপডেট: 23 October 2021 16:05

দ্য ওয়াল ব্যুরো: শেষ হয়েছে দুর্গাপুজো। সামনে কালীপুজো, দীপাবলী, দিওয়ালির উৎসবে (Festivals) মাতবে দেশবাসী। আছে ছটপুজো, ইদ। এই উৎসবের মরশুমে করোনার গ্রাফ বাড়ার সম্ভাবনা থাকে পুরোমাত্রায়। তাই রাজ্যগুলোকে কঠোরভাবে করোনা দমনের জন্য বিধি মানার নির্দেশ দিয়েছে কেন্দ্র (Central Government)। উৎসবের মরশুমে কেনাকাটার মতো দরকারি কাজ মেটাতে রাস্তায় নামেন মানুষ। আর সেই থেকেই বাড়তে পারে করোনা। এমনই আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকার। তাই রাজ্যগুলোকে উৎসবের মরশুমে অনলাইন শপিংয়ের প্রতি মানুষকে উৎসাহ করার কথা জানিয়েছে। পাশাপাশি, অহেতুক মানুষ যাতে রাস্তায় না বেরোয় বা বাস, ট্রেন, অটোর মতো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার না করে সেই দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে। আরও পড়ুনঃ ২০১৯ এর ৫ আগস্ট সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপোষণ বন্ধের শুরু, জম্মু কাশ্মীর সফরে দাবি শাহের উৎসবের মরশুমে করোনা রোধে সরকারের তরফে কিছু জিনিস মনে রাখার প্রস্তাব দিয়েছে-
  • অনলাইন সেলিব্রেশনের ওপর জোর দিতে হবে, যেমন অনলাইন শপিং, অহেতুক যাতায়াত না করা।
  • উৎসব মরশুমে কঠোরভাবে করোনা বিধি মেনে চলা।
  • কোনও কন্টেনমেন্ট জোনে কোনও রকম জন সমাবেশ এড়িয়ে চলা এবং যেসব জেলায় ৫ শতাংশের বেশি মানুষের মধ্যে করোনা আক্রান্তের প্রবণতা দেখা যাবে সেইসব জায়গাতেও সমাবেশে নিষেধাজ্ঞা।
  • রাজ্য সরকার উচিৎ আগাম পর্যাপ্ত নির্দেশিকা জারি করা।
  • আগাম অনুমতি সাপেক্ষেই জন সমাবেশ করা যাবে
  • শপিং মল, মার্কেট ও ধর্মীয় স্থানে যাতে করোনা বিধি মানা হয় সেই দিকে নজর রাখতে হবে।
  • কোভিড ব্যবস্থাপনার পাঁচটি স্তম্ভ সবসময় মনে রাখতে হবে- পরীক্ষা করো, পর্যবেক্ষণ করো, চিকিৎসা করো, ভ্যাকসিন দাও ও করোনা বিধি মেনে চলো।
বাংলায় দুর্গাপুজো চলে গেছে। উৎসবের মরশুমের পরেই বাংলায় করোনার গ্রাফ ঊর্দ্ধমুখী। দ্বিতীয় ডোজ নেওয়া থাকলেও রক্ষা নেই করোনা থেকে। যেভাবে কমেছিল আক্রান্তের সংখ্যা সেই হারেই বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আগামী উৎসবে যাতে আরও খারাপ অবস্থা না হয় সেদিকে নজর রাখা উচিৎ বলে মত চিকিৎসক মহলের। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```