Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঁশদ্রোণীতে ফের শ্যুটআউট! নেপথ্যে কি সম্পর্কের টানাপোড়েন

দ্য ওয়াল ব্যুরো: ফের দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে ঘটল শ্যুটআউটের ঘটনা। যার জেরে গুরুতর জখম এক প্রোমোটার। ইতিমধ্যেই তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে শহরেরই এক বেসরকারি হাসপাতালে। আপাতত অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান

বাঁশদ্রোণীতে ফের শ্যুটআউট! নেপথ্যে কি সম্পর্কের টানাপোড়েন

শেষ আপডেট: 5 October 2021 19:04

দ্য ওয়াল ব্যুরো: ফের দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে ঘটল শ্যুটআউটের ঘটনা। যার জেরে গুরুতর জখম এক প্রোমোটার। ইতিমধ্যেই তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে শহরেরই এক বেসরকারি হাসপাতালে। আপাতত অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা ঘটেছে। দিলীপ ঘোষের গাড়িতে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ, কেন? জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম সাধন বণিক। প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। থাকতেন বাঁশদ্রোনীর সোনালি পার্ক এলাকায়। মঙ্গলবার রাতে তাঁর বাড়ির সামনেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সাধনবাবু। গুলির শব্দে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন রাস্তায় পড়ে রয়েছেন ওই প্রোমোটার। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। পাশাপাশি খবর দেওয়া হয় বাঁশদ্রোণী থানায়। পুলিশের ধারণা, এই ঘটনার নেপথ্যে রয়েছে স্থানীয় দুষ্কৃতী নান্টির সাগরেদ জনির দলবল। কিন্তু কী কারণে এই খুনের চেষ্টা? জানা গিয়েছে, সম্প্রতি জনির সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সাধন বণিকের স্ত্রী। বর্তমানে নিরঞ্জনপল্লী এলাকায় জনির সঙ্গেই থাকেন গুলিবিদ্ধ প্রোমোটারের স্ত্রী ও সন্তান। এই নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে অশান্তিও চলছিল। মনে করা হচ্ছে, সেই কারণেই এই আক্রমণ। আপাতত গোটা বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```