Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকার ধাঁচে বন্দুকবাজের হামলা বিহারে! এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ১ জনের, আহত বহু

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ধাঁচে বন্দুকবাজের (Shooting) হামলা বিহারের (Bihar) বেগুসরাইতে (Begusarai)। বাইকে চেপে এসে আচমকাই চারপাশে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই যুবক। গুলিতে ইতিমধ্যে মৃত্যু হয়েছে (killed) একজনের। আহত আরও ১১ জন। ঘ

আমেরিকার ধাঁচে বন্দুকবাজের হামলা বিহারে! এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ১ জনের, আহত বহু

শেষ আপডেট: 14 September 2022 16:32

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ধাঁচে বন্দুকবাজের (Shooting) হামলা বিহারের (Bihar) বেগুসরাইতে (Begusarai)। বাইকে চেপে এসে আচমকাই চারপাশে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই যুবক। গুলিতে ইতিমধ্যে মৃত্যু হয়েছে (killed) একজনের। আহত আরও ১১ জন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ। বেগুসারাই এর ব্যস্ত রাস্তায় আচমকাই উপস্থিত মানুষদের দিকে তাক করে গুলি ছুড়তে শুরু করে বাইকে চেপে আসা দুই যুবক। প্রাণভয় কিছু বোঝার আগেই পালাতে শুরু করেন লোকজন। দোকান বাজার খুলে রেখেই পালাতে শুরু করেন বিক্রেতা ও ক্রেতারা। কিন্তু তার মধ্যেই গুলি লেগে মৃত্যু হয় একজনের। গুলিতে আহত হয়েছেন আরও ১১ জন।

পুলিশ জানিয়েছে, বাজারে গুলি চালানোর পর আরও ৩০ কিলোমিটার রাস্তা ওই ভাবেই গুলি চালাতে চালাতে গেছে ওই দুই যুবক। এখনও পর্যন্ত তাদের সন্ধান পায়নি পুলিশ। ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই বিহারের নয়া জোট সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। নয় সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে দুষ্কৃতীদের সরদার তৈরি হয়েছে বলে দাবি বিহারের রাজ্যসভার সাংসদ সুশীল মোদীর।

ইতিমধ্যেই আততায়ীদের খোঁজ করতে ৪টি আলাদা দল গঠন করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বাইকে করে দুজন এলেও আসল আততায়ীর সংখ্যা ৪। বাইকে চড়ে আসা দুইজনের ছবি প্রকাশ করেছে পুলিশ। তাদের সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

অর্পিতার আরও ৫ কোটি টাকা ও কলকাতায় ৯ কোটির দুই বাড়ির হদিশ


```