Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে গুলির লড়াই, মৃত ৮, বহু আহত

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয়ের মধ্যে আচমকা গুলির বর্ষণ। কিছু বুঝে ওঠার আগেই গুলির আঘাতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৮ জনের মৃত্যু ঘটেছে। আহত বেশ কয়েকজন। সোমবার সকাল থেকে রাশিয়ার পার্ম বিশ্ববিদ্যালয়ে (Russia

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে গুলির লড়াই, মৃত ৮, বহু আহত

শেষ আপডেট: 20 September 2021 09:08

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয়ের মধ্যে আচমকা গুলির বর্ষণ। কিছু বুঝে ওঠার আগেই গুলির আঘাতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৮ জনের মৃত্যু ঘটেছে। আহত বেশ কয়েকজন। সোমবার সকাল থেকে রাশিয়ার পার্ম বিশ্ববিদ্যালয়ে (Russian Univesity) হানা দেয় দুষ্কৃতীরা। দেশের তদন্তকারী দল সূত্রে খবর, ৮ জনের মৃত্যু ঘটেছে এখনও পর্যন্ত। তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এক দল দুষ্কৃতী বন্দুক হাতে প্রাঙ্গণে ঢোকে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও পড়ুয়াদের ঘরে আটকে রাখা হয়। কাউকে বিশ্ববিদ্যালয়ের বাইরে না যাওয়ার ফরমান জারি করে দুষ্কৃতীরা। আরও পড়ুন: কোকেন কাণ্ড: বিজেপির রাকেশের আবেদন খারিজ হাইকোর্টে স্থানীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ভয়ে অনেকেই বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংয়ের জালনা দিয়ে নীচে ঝাঁপ মেরেছেন। এই খবরের পর স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না যে গুলির আঘাতে কয়জন আহত হয়েছেন এবং ঝাঁপ দেওয়ার কারণে কয়জন। ঘটনা সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছায় সেনা বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুষ্কৃতীরা এখনও ভেতরেই আছে। এই ঘটনার তদন্তে নেমেছে দেশের তদন্তকারী দল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```