Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেলঘরিয়ার রথতলা মোড়ে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি, তুমুল শোরগোল

গায়ে লাগেনি গুলি। বরাত জোরে বেঁচে গেলেন ব্যবসায়ী।

বেলঘরিয়ার রথতলা মোড়ে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি, তুমুল শোরগোল

বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি

শেষ আপডেট: 15 June 2024 17:54

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শনিবার ভরদুপুর গুলি চলল বেলঘরিয়ার রথতলা মোড়ে। এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। প্রায় আট রাউন্ড গুলি চলে। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দুটো নাগাদ গাড়ি নিয়ে কলকাতার দিকে আসছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী অজয় মণ্ডল। গাড়িটি রথতলা মোড়ে আসতেই দুটি মোটরবাইক নিয়ে চার দুষ্কৃতী গাড়ির কাছাকাছি চলে আসে। তারপরেই গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তবে বরাত জোরে বেঁচে যান ওই ব্যবসায়ী। গুলিতে কেউ হতাহত হননি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুষ্কৃতীরা প্রায় আট রাউন্ড গুলি চালিয়েছে। ভরদুপুরে যথেষ্ঠ সরগরম থাকে ওই এলাকা। তারমধ্যে এমন হামলায় আতঙ্কিত এলাকার মানুষ। কী কারণে এই হামলা হল, তা এখনও পরিষ্কার নয়।

পুলিশ জানিয়েছে, খড়দা থেকে ডানলপ হয়ে কলকাতায় আসছিলেন ওই ব্যবসায়ী। তাঁর দামি গাড়িটি আচমকাই ঘিরে ফেলে ওই দুষ্কৃতীরা গুলি চালাতে থাকে। গুলির ক্ষত হয়েছে গাড়িতে। তবে গতি বাড়িয়ে কোনও মতে বড় বিপর্যয় এড়ান চালক। এরপর মোটরবাইক নিয়ে ওই দুষ্কৃতীরাও এলাকা ছাড়ে। তদন্তে নেমে দুষ্কৃতীদের চিহ্নিত করতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ কর্তারা জানান, কী কারণে হামলা তা এখনও স্পষ্ট নয়। ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ গুলি চলে পার্কস্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে। পুলিশ জানায়, গুলিতে আহত যুবকের নাম এখলাস বেগ। ২৯ বছরের ওই যুবক মির্জা গালিব স্ট্রিটের বাসিন্দা। তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে সোনা নামে এলাকার এক কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে। শহরের রাজপথে গুলিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে শহর লাগোয়া বেলঘরিয়াতে চলল গুলি।


```