Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

প্রত্যেক বিক্ষোভকারী ঠান্ডা হয়ে গিয়েছে, পুলিশি অভিযানের সমর্থনে যোগী আদিত্যনাথ

দ্য ওয়াল ব্যুরো : প্রত্যেক দাঙ্গাবাজ ঠান্ডা হয়ে গিয়েছে। যারা ঝামেলা পাকাচ্ছিল, সবাই এখন ঠান্ডা। যোগী আদিত্যনাথ সরকারের কঠোর মনোভাব দেখে সবাই চুপ করে গিয়েছে। উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এনআরসি বিরোধী আন্দোলনে পুলিশি অভিযা

প্রত্যেক বিক্ষোভকারী ঠান্ডা হয়ে গিয়েছে, পুলিশি অভিযানের সমর্থনে যোগী আদিত্যনাথ

শেষ আপডেট: 27 December 2019 19:01

দ্য ওয়াল ব্যুরো : প্রত্যেক দাঙ্গাবাজ ঠান্ডা হয়ে গিয়েছে। যারা ঝামেলা পাকাচ্ছিল, সবাই এখন ঠান্ডা। যোগী আদিত্যনাথ সরকারের কঠোর মনোভাব দেখে সবাই চুপ করে গিয়েছে। উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এনআরসি বিরোধী আন্দোলনে পুলিশি অভিযানকে সমর্থন জানিয়ে এমনই টুইট করলেন শুক্রবার। এর আগে তিনি বিক্ষোভকারীদের ওপরে 'বদলা' নেওয়ার কথা বলেছিলেন। এদিন সেই সুরেই টুইট করেছেন তিনি। তাঁর কথায়, "যারা হিংসাত্মক বিক্ষোভ দেখিয়েছিল, তারা প্রত্যেকেই এখন কাঁদছে। কারণ রাজ্যে ক্ষমতায় আছে যোগী আদিত্যনাথ সরকার।" https://twitter.com/myogioffice/status/1210579722918232067 নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তরপ্রদেশে ২১ জন মারা গিয়েছেন। যোগী আদিত্যনাথ আগেই বলেছিলেন, যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, তাদের থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। তাঁদের অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। যদিও পুলিশ বিজনোর ছাড়া আর কোথাও গুলি চালানোর কথা অস্বীকার করেছে। সরকার জানিয়েছে, অশান্তি সৃষ্টিকারীদের মধ্যে ৪৯৮ জনকে চিহ্নিত করা গিয়েছে। তাদের মধ্যে মেরঠেই আছে ১৪৮ জন। তাদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ জানায়, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মধ্যে ১১১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যোগী আদিত্যনাথ আর একটি টুইটে জানিয়েছেন, উত্তরপ্রদেশে শান্তি ফিরে এসেছে। বিরোধীরা অভিযোগ করেছেন, বিক্ষোভ দমন করার জন্য দমনপীড়ন চালিয়েছে যোগী সরকার। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মুখপাত্র নবাব মালিক বলেন, এদেশের মানুষের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। দেশের অন্যান্য প্রান্তে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ ইচ্ছাকৃতভাবে বিক্ষোভকে হাতের বাইরে চলে যেতে দিয়েছিল। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশকে নোটিস পাঠিয়েছে মানবাধিকার কমিশন।

```