Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছক্কার পর ছক্কা মেরে নজির শোয়েবের, গ্যালারিতে হাততালি সানিয়ার

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান (Pakistan) দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের নাম শোয়েব মালিক (Shoaib Malik)। ৩৯ বছর বয়সেও যে দাপটে তিনি খেলছেন, তাতে নবীন তারকারাও সম্ভ্রম করবেন তাঁকে। রবিবার টি ২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের

ছক্কার পর ছক্কা মেরে নজির শোয়েবের, গ্যালারিতে হাততালি সানিয়ার

শেষ আপডেট: 7 November 2021 16:57

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান (Pakistan) দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের নাম শোয়েব মালিক (Shoaib Malik)। ৩৯ বছর বয়সেও যে দাপটে তিনি খেলছেন, তাতে নবীন তারকারাও সম্ভ্রম করবেন তাঁকে। রবিবার টি ২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শোয়েব ১৮ বলে হাফসেঞ্চুরি করে নজির গড়লেন। তিনিও লোকেশ রাহুলের ১৮ বলে ৫০ রান করার কীর্তি স্পর্শ করেছেন। রাহুলও চলতি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধেই ১৮ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন। এই বিশ্বকাপে এটাই ছিল দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।  সেই নজিরই এ দিন স্পর্শ করলেন সানিয়া মির্জার স্বামী। তিনি এদিন একটি চার ও ছয়টি ওভার বাউন্ডারি মেরেছেন। শেষমেশ ১৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন শোয়েব। আরও পড়ুন: বিতর্কিত মণিকার হাত ধরেই বিশ্ব টিটি-তে পদকের আলোয় ভারত শোয়েবের ইনিংস দেখে সানিয়া গ্যালারিতে শিশুর মতো হাততালি দিয়েছেন। স্বামীর পারফরম্যান্স তো বটেই, পাক দলের সার্বিক সাফল্যেও ভারতীয় টেনিস সুন্দরীকে চনমনে দেখিয়েছে। ইনিংসের শেষ ওভারে ক্রিস গ্রেভসকে তিনটে ছয় এবং একটি চার মারেন শোয়েব। সেই সঙ্গেই তিনি ১৮ বলে অপরাজিত ৫৪ রান করে ফেলেন। আর শোয়েব মালিকের এই রানের হাত ধরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮৯ করে ফেলে। শেষ ওভারে সব মিলিয়ে গ্রেভস দেন মোট ২৬ রান। দ্রুততম ৫০-র মালিক এখনও পর্যন্ত যুবরাজ সিং। ২০০৭ সালে প্রথম টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবি। গৌতম গম্ভীর আবার ২০০৯ সালে টি ২০ বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯ বলে ৫০ রান করেছিলেন। এটাই ছিল এত দিন দ্বিতীয় দ্রুততম নজির। সেই রেকর্ডই চলতি বিশ্বকাপে ভেঙে দিলেন প্রথমে রাহুল ও শোয়েব মালিক। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```