Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রধানমন্ত্রী প্রার্থী রাহুল: নীতীশের পর সায় শিবসেনার

দ্য ওয়াল ব্যুরো: ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় দফা শুরুর মুখে বিরোধী জোড়ো ডাক দিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। নতুন কেউ তাতে সাড়া দেননি অবশ্য। তবে পুরনো বন্ধুদের মধ্যে জনতা দল ইউনাইটেডের নীতীশ কুমার এবং শিবসেনার শীর্ষ নেতা সঞ্জয় রাউ

প্রধানমন্ত্রী প্রার্থী রাহুল: নীতীশের পর সায় শিবসেনার

শেষ আপডেট: 2 January 2023 09:17

দ্য ওয়াল ব্যুরো: ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় দফা শুরুর মুখে বিরোধী জোড়ো ডাক দিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। নতুন কেউ তাতে সাড়া দেননি অবশ্য। তবে পুরনো বন্ধুদের মধ্যে জনতা দল ইউনাইটেডের নীতীশ কুমার এবং শিবসেনার শীর্ষ নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) প্রকাশ্যে রাহুলের পাশে দাঁড়ালেন।

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুলকে ২০২৪-এর ভোটে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবেও দেখতে চান তাঁরা।

আজ শিবসেনার (Shivsena) মুখপত্র সামনা'য় তাঁর সাপ্তাহিক কলমে সম্পাদক তথা দলের অন্যতম নেতা সঞ্জয় কংগ্রেস নেতার ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, ২০২৪ এর লোকসভা ভোটের আগে এই কর্মসূচি দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনবে। রাহুল ২৪ এর লড়াইয়ের নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি বলেও মনে করেন এই শিবসেনা নেতা।

প্রসঙ্গত, রাহুল যাত্রা নিয়ে মহারাষ্ট্র পরিক্রমা করার সময় শিবসেনা এবং এনসিপি তাতে যোগ দেয়। এনসিপি নেতা শরদ পাওয়ার গত ২৮ ডিসেম্বর কংগ্রেসের জন্মদিনে পুণেতে পুরনো দলের অনুষ্ঠানে যোগ দেন। সনিয়া গান্ধীর বিরোধিতা করে কংগ্রেস থেকে বেরিয়ে রাষ্ট্রবাদী কংগ্রেস তৈরি করা এই নেতা সেদিন পুরনো দলের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন। বিজেপির নিন্দা করে বলেন, কংগ্রেস মুক্ত ভারত কোনও দিন সম্ভব নয়। বরং কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপিকে হটানো অসম্ভব। শরদও ভারত জোড়ো যাত্রার প্রশংসা করেন।

দুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাংবাদিকের বলেন, রাহুল গান্ধীকে পরের লোকসভা ভোটে প্রধানমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরা যেতেই পারে। প্রসঙ্গত, নীতীশের দল জনতাদল ইউনাইটেডের জাতীয় কর্মসমিতি গত মাসের গোড়ায় নীতীশকেই নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে তুলে ধরার পক্ষে প্রস্তাব পাশ করিয়েছে। তাতে বলা হয়েছে, নতুন বছরের শুরু থেকে নীতীশ সব রাজ্যে গিয়ে বিরোধীদের সংগঠিত করুন। তারপর বিহার সরকারের ১২ আসনের বেসরকারি বিমান কেনার তোড়জোড় শুরু হতে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি দলের সিদ্ধান্ত শিরোধার্য করে মোদীকে টক্কর দিতে ভারত সফরে বের হচ্ছেন জনতা দল ইউনাইটেডের শীর্ষ নেতা?

নীতীশ বলেন, অনেকে আমাকে চেয়েছে। আমি চাইছি রাহুল গান্ধীকে। তিনি ভারত জোড়ো যাত্রা বের করে মানুষের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন।

সেই সঙ্গে নীতীশ পরামর্শ দিয়েছেন, কংগ্রেসের উচিত বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ করার বিষয়টি এখনই চূড়ান্ত করে নিতে।

নীতীশের এই বয়ান নিয়ে অবশ্য ভিন্ন ব্যাখ্যাও আছে। কেউ কেউ মনে করছেন, রাহুলের ব্যাপারে বিরোধীরা সহমত হবেন না, জানেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি চাইছেন, রাহুলের বিষয়ে সহমত না হওয়ার পর তখন ভাববেন নিজে মোদীর বিরুদ্ধে মুখ হবেন কিনা।

রোনাল্ডোর নামে হর্ষধ্বনি, অভিনব কায়দায় পর্তুগিজ তারকাকে বরণ করল সৌদির ক্লাব


```