
শেষ আপডেট: 15 January 2023 16:09
দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) হেলিকপ্টারে ধরা পড়ল যান্ত্রিক গোলযোগ। তড়িঘড়ি মানাওয়ারে নামানো হল হেলিকপ্টার। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন শিবরাজ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মানওয়ার থেকে ধারে যাওয়ার কথা ছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর। সেইমতো রবিবার সন্ধ্যায় হেলিকপ্টারে চেপে রওনা দেন তিনি। কিন্তু ওড়ার কিছু পরেই কপ্টারে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। তখনই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন তিনি।
প্রশাসন সূত্রে খবর, পাইলটের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেছে। সুস্থ আছেন মুখ্যমন্ত্রী। মানওয়ারে কিছুক্ষণ থাকার পরেই গাড়ি করে সড়কপথেই ধারের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
এদিকে রবিবারই নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। অনেকের প্রাণ হারিয়েছেন। ওই বিমানে পাঁচজন ভারতীয়ও ছিলেন। রবিবার সকাল ১০টা ৩৩ মিনিট নাগাদ বিমানটি ভেঙে পড়ে সেতি গণ্ডকি নদীর পাশে ঝোপের মধ্যে।
মৃত্যুর সঙ্গে লড়ছেন ললিত! হাসপাতালে শুয়েই ঠিক করলেন উত্তরাধিকারীর নাম