Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

অন্তর্বাস পরা ম্যানিকুইন হঠাও, ফতোয়া জারি শিবসেনার

দ্য ওয়াল ব্যুরো: খোলা রাস্তায় হোক বা শপিং মলে, অন্তর্বাস পরা ম্যানিকুইন আর সাজিয়ে রাখতে পারবেন না দোকানীরা, এমনি ফতোয়া জারি করেছে শিবসেনা। জানানো হয়েছে, ব্যস্ত রাস্তার দু’ধারে এমন অন্তর্বাসে সজ্জিত ম্যানিকুইন অত্যন্ত অশোভন। হামেশাই এই ম্যান

অন্তর্বাস পরা ম্যানিকুইন হঠাও, ফতোয়া জারি শিবসেনার

শেষ আপডেট: 18 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: খোলা রাস্তায় হোক বা শপিং মলে, অন্তর্বাস পরা ম্যানিকুইন আর সাজিয়ে রাখতে পারবেন না দোকানীরা, এমনি ফতোয়া জারি করেছে শিবসেনা। জানানো হয়েছে, ব্যস্ত রাস্তার দু’ধারে এমন অন্তর্বাসে সজ্জিত ম্যানিকুইন অত্যন্ত অশোভন। হামেশাই এই ম্যানিকুইন দেখিয়ে মহিলাদের দোকানে টেনে আনার চেষ্টা করা হয়। এতে অনেক মহিলাই বিব্রত হন। সুতরাং, এমন দেখনদারিতে কাজ নেই। বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)কে অবিলম্বে এমনতর ম্যানিকুইন হঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শিবসেনা কর্পোরেটর এবং পুর আইন কমিটির চেয়ারম্যান শীতল মাত্রে জানিয়েছেন, মুম্বইয়ের যে দোকানগুলিতে মহিলাদের পোশাক ও অন্তর্বাস রাখা হয়, তার সবকটিতেই নোটিস পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এমন অশোভন ও কুরুচিকর সমস্ত ম্যানিকুইন দোকান থেকে তুলে ফেলতে হবে। না হলে কড়া আইনি ব্যবস্থা নেবে বিএমসি। মাত্রের কথায়, ‘‘বিএমসি-র কাছে আগেও এমন প্রস্তাব এসেছিল। তখনও আমরা দোকানদারদের সতর্ক করেছিলাম। কিন্তু, ফের একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে। এ বার অনেক কঠোর হাতে আমরা এর ব্যবস্থা নেবো।’’  তিনি আরও বলেন, দোকানে ম্যানিকুইন রাখাটা মোটেও আইনের চোখে অপরাধ নয়। তবে সবকিছুরই একটা সঠিক নিয়ম থাকা প্রয়োজন। ম্যানিকুইনকে পরানো পোশাক এমন হওয়া উচিত যেটা রুচিকে আঘাত করবে না। দৃষ্টিনন্দন নয়, এমন জিনিস দেখিয়ে ক্রেতাদের টেনে আনার প্রচেষ্টা মোটেও শোভনীয় নয়। শীতল মাত্রে জানিয়েছেন, প্রায়ই দেখা যায় দোকানের সামনে গাছের ডালে অন্তর্বাস পরা ম্যানিকুইন ঝুলিয়ে রাখা হয়েছে। দোকানদারদের মস্তিষ্কপ্রসূত এমন অদ্ভুত চিন্তাধারা ও ম্যানিকুইনের এ হেন প্রদর্শনীতে রাস্তাঘাটে যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয় মহিলাদের। তাঁর দাবি, ‘‘কোন দোকানে কী পাওয়া যায় সেটা আলাদা করে বলার দরকার পড়ে না, সুতরাং অন্তর্বাসের প্রদর্শনী বন্ধ হোক। আমরা ঠিক করেছি নিষেধ অমান্য করবে যারা, তাদের দোকানের লাইসেন্স কেড়ে নেওয়া হবে।’’

```