ঔদ্ধত্য নিয়ে এবার বিজেপিকে নতুন করে বিঁধল শিবসেনা
দ্য ওয়াল ব্যুরো: দর কষাকষি, কটাক্ষ... সেখান থেকে এবার বড়শরিক বিজেপির ঔদ্ধত্য নিয়ে সুর চড়া করল শিবসেনা। সবচেয়ে পুরনো শরিক কি এবার বিজেপিকে ছেড়ে দেওয়ার মঞ্চ পুরোপুরি প্রস্তুতই করে ফেলেছে? প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে শীঘ্রই।
শিবসেনার ন
শেষ আপডেট: 1 November 2019 08:19
দ্য ওয়াল ব্যুরো: দর কষাকষি, কটাক্ষ... সেখান থেকে এবার বড়শরিক বিজেপির ঔদ্ধত্য নিয়ে সুর চড়া করল শিবসেনা। সবচেয়ে পুরনো শরিক কি এবার বিজেপিকে ছেড়ে দেওয়ার মঞ্চ পুরোপুরি প্রস্তুতই করে ফেলেছে? প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে শীঘ্রই।
শিবসেনার নেতা সঞ্জয রাউত শুক্রবার সকালেই কারও নাম করে টুইট করেন হিন্দিতে। টুইটে স্পষ্ট, তিনি কটাক্ষ করেছেন বিজেপির ঔদ্ধত্য নিয়ে।
https://twitter.com/rautsanjay61/status/1190109687628386304
মাত্র দু’টি আসনে সমঝোতা করে নিলে এখন হয়তো মুখ্যমন্ত্রী হতেন উদ্ধব ঠাকরেই, ২০১৪ সালে শিবসেনার সঙ্গে তাদের জোট ভেঙে যাওয়া প্রসঙ্গে এ কথা বলেছিলেন উদ্ধব ঠাকরে। ভোটের আগে জোট না হলেও, পরে বিজেপির সঙ্গে জোট করে সরকারে দিয়েছিল শিবসেনা। তারপরে পাঁচ বছর ধরে বিজেপির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছে শিবসেনা। যদিও লোকসভা ও মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে তারা জোট করে ‘স্বাভাবিক জোটসঙ্গী’ বিজেপির সঙ্গে।
এখন মহারাষ্ট্রে সরকার গড়তে হলে শিবসেনা ছাড়া গতি নেই বিজেপির। এই সুযোগ পুরোমাত্রায় কাজে লাগাচ্ছে শিবসেনা। তারা এতদিন বিজেপির কাছে ৫০:৫০ ফর্মুলা দিয়ে রেখেছিল। এখন তারা বলছে, চাইলে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় বিধায়ক জোগাড় করে ফেলবে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে শিবসেনা থেকেই কেউ মুখ্যমন্ত্রী হবে
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শরদ পওয়ারের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেছেন সঞ্জয় রাউত। এবার এনসিপি-কংগ্রেস জোট করে মহারাষ্ট্রে বিধানসভা ভোটে লড়েছিল। শরদ পওয়ারের সঙ্গে সঞ্জয় রাউতের দেখা হওয়ার পরে দিল্লিতে দলের নেতাদের ডেকে পাঠিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী। তাই জল্পনা আরও বেড়েছে মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে।
সঞ্জয় রাউত আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ৫০:৫০ ফর্মুলাতে এবার তাঁরা লড়েছেন বিজেপির সঙ্গে জোট করে। এখন তাঁরা বলছেন, মহারাষ্ট্রের মানুষ এই ফর্মুলায় বিশ্বাস করেই ভোট দিয়েছেন। তাঁরা চাইছেন, শিবসেনার থেকেই কেউ মুখ্যমন্ত্রী হোন।
১৯৯৫ সালে বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে সরকার গড়েছিল, তখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবসেনার মনোহর জোশী। তাই সরকার চালানোর অভিজ্ঞতা তাদের আছে বলে মনে করেন শরদ পওয়ার। তবে বিজেপি এ বার স্পষ্ট করে দিয়েছে, কোনও ভাবেই তারা উপমুখ্যমন্ত্রী পদের চেয়ে বেশি কিছু দিতে পারবে না শিব সেনাকে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়ে দেন, আগামী পাঁচ বছর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকছেন তিনিই। কিন্তু শিবসেনাও তাদের দাবিতে অনড়ই থাকে।
শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে এবার ভোটে লড়ে জিতেছেন ওরলি কেন্দ্র থেকে। এখন তাঁকেই মুখ্যমন্ত্রী করতে তৎপর শিবসেনা। তবে বৃহস্পতিবার যখন পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হয়, তখন আদিত্য নিজেই দলের বরিষ্ঠ নেতা একনাথ শিণ্ডের নাম প্রস্তাব করেন। কারণ উদ্ধব ঠাকরে চাইছিলেন না যে আদিত্য এই পদে বসুন। তখনও মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে ভিতরে ভিতরে সমঝোতা হয়েছে শিবসেনার। কিন্তু তার পরে শরদ পওয়ারের সঙ্গে সঞ্জয় রাউতের সাক্ষাৎ নতুন করে জল্পনা তৈরি করে।
পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিন ২০১৯-এ প্রকাশিত গল্প: প্রতিফলন
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%a8/