Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

থিকথিক করছে পর্যটক, তবু ৪ দশকে সবচেয়ে কম হোটেল বুকিং সিমলায়! নেপথ্যে কোন কারণ

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ এবং ২০২১ সালের মতো কোভিড সংক্রান্ত বিধি-নিষেধ নেই। তাছাড়া মানালিতে তুষারপাত শুরু হয়েছে। তার উপর এবার বড়দিন, বর্ষশেষ এবং নতুন বছরের শুরু-পুরোটাই পড়েছে সপ্তাহান্তে। কিন্তু তা সত্ত্বেও নাকি সিমলার হোটেলগুলিতে যথেষ্ট পর

থিকথিক করছে পর্যটক, তবু ৪ দশকে সবচেয়ে কম হোটেল বুকিং সিমলায়! নেপথ্যে কোন কারণ

শেষ আপডেট: 1 January 2023 09:54

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ এবং ২০২১ সালের মতো কোভিড সংক্রান্ত বিধি-নিষেধ নেই। তাছাড়া মানালিতে তুষারপাত শুরু হয়েছে। তার উপর এবার বড়দিন, বর্ষশেষ এবং নতুন বছরের শুরু-পুরোটাই পড়েছে সপ্তাহান্তে। কিন্তু তা সত্ত্বেও নাকি সিমলার হোটেলগুলিতে যথেষ্ট পর্যটকদের দেখা মিলছে না। বস্তুত, গত ৪ দশকে সবচেয়ে কম বুকিং হয়েছে হোটেলগুলিতে (Shimla's Hotels See Lowest Tourist Occupancy)।

সূত্রের খবর, এবার সিমলার হোটেলগুলির (Simla Hotels) মধ্যে মাত্র ৮০ শতাংশ হোটেল বুক হয়েছে। বাকি ২০ শতাংশ ফাঁকাই রয়ে গেছে। যদিও সূত্রের খবর, মানালির তুষারপাত এবং লাহুল-স্পিতি উপত্যকার প্রবেশদ্বার অটল টানেল দেখার আকর্ষণে বিপুল জনসমাগম হয়েছে সিমলায়। গাড়ির ভিড়ে সর্বক্ষণই যানজট লেগে রয়েছে রাস্তাগুলিতে। তবুও কেন যথেষ্ট বুকিং হচ্ছে না, তা ভেবেই মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের।

সিমলা হোটেল এন্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রিন্স কুকরেজা জানিয়েছেন, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি শনি ও রবিবার পড়ায় বিপুল ভিড় হওয়ার আশঙ্কা করেছিলেন তারা। কিন্তু তার বদলে মাত্র ৮০ শতাংশ হোটেল বুকিং হয়েছে যা গত ৩৭-৩৮ বছরে সর্বনিম্ন, জানিয়েছেন শ্রী কুকরেজা। এমনকি, ২০২০-২১ সালে করোনা অতিমহামারী বাড়বাড়ন্তের সময়ও ৯০-৯৫ শতাংশ হোটেল বুক হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। তাঁর অনুমান, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের খবর, এবং অবৈধ পর্যটন ব্যবসাই এই অবস্থার জন্য দায়ী।

ট্যুরিজম ইন্ডাস্ট্রি স্টেকহোল্ডারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমকে শেঠ জানিয়েছেন, আগে থেকে হোটেল বুকিং না থাকলে পর্যটকবোঝাই গাড়িগুলিকে এই বছর শহরে প্রবেশের অনুমতি দেয়নি প্রশাসন। যার ফলে হোটেলগুলিতে বিপুল সংখ্যক অনলাইন বুকিং বাতিল বাতিল হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, পড়শি রাজ্যগুলি থেকে বিপুল সংখ্যক পর্যটক কোনওরকম বুকিং ছাড়াই রাজ্যে আসে। কিন্তু এই বছর সেই নিয়মে কড়াকড়ি থাকার কারণে অনেকেই সিমলায় এসে সারাদিন ঘুরে রাতে অন্য শহরে গিয়ে থাকছেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে এই বছর বড়দিন এবং নববর্ষ উপলক্ষে সিমলা, মানালি, ধর্মশালা এবং অন্যান্য জায়গায় পর্যটকদের স্বাগত জানাতে বেশ কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। বেসরকারি হোটেলগুলি তরফেও নানা রকম ইভেন্টের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বুকিং কম হওয়ায় হতাশ হোটেল মালিকরা।

বর্ষবরণের রাতে ট্রাফিক পুলিশকে সজোরে ধাক্কা গাড়ির, পাঁজরে আঘাত নিয়ে হাসপাতালে কনস্টেবল


```