Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুসলিমদের জন্যও শিক্ষায় ৫ শতাংশ সংরক্ষণ চায় শিবসেনা

দ্য ওয়াল ব্যুরো : মারাঠাদের জন্য চাকরি ও শিক্ষায় সংরক্ষণের দাবিতে যখন মহারাষ্ট্র উত্তাল তখন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, বম্বে হাইকোর্ট অর্ডার দিয়েছিল, শিক্ষায় মুসলমানদের

মুসলিমদের জন্যও শিক্ষায় ৫ শতাংশ সংরক্ষণ চায় শিবসেনা

শেষ আপডেট: 1 August 2018 07:00

দ্য ওয়াল ব্যুরো : মারাঠাদের জন্য চাকরি ও শিক্ষায় সংরক্ষণের দাবিতে যখন মহারাষ্ট্র উত্তাল তখন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, বম্বে হাইকোর্ট অর্ডার দিয়েছিল, শিক্ষায় মুসলমানদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ করতে হবে।  দেবেন্দ্র ফড়নবিশ সরকার সেই নির্দেশ অমান্য করেছে। এর পরে উদ্ধব আরও স্পষ্ট করে বলেন, মারাঠা বাদে মুসলমান ও অন্যান্য কয়েকটি সম্প্রদায়ের জন্যও সংরক্ষণের কথা ভেবে দেখতে হবে। তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি চান মুসলমানদের জন্যও সংরক্ষণ হোক? তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের তরফে যদি যুক্তিসঙ্গত দাবি করা হয়  তাহলে অবশ্যই বিবেচনা করতে হবে। উদ্ধবের বক্তব্যকে সমর্থন জানিয়ে অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন-এর তরফে বিবৃতি দিয়েছেন বিধায়ক ইমতিয়াজ জলিল।  তিনি বলেন, শিবসেনা প্রধানের বক্তব্য ইতিবাচক। তাদের দেখে বিজেপির শিক্ষা নেওয়া উচিত। বিজেপির কয়েকজন নেতা নিয়মিত মুসলিমদের বিরুদ্ধে বলেন। সংরক্ষণ প্রসঙ্গে জলিল বলেন, হাইকোর্ট মারাঠাদের জন্য সংরক্ষেণের দাবি মানেনি। কিন্তু মুসলিমদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণের দাবি মেনে নিয়েছিল। দুঃখজনক ব্যাপার হল ফড়নবিশ সরকার হাইকোর্টের নির্দেশ মানেনি। তিনি জানিয়েছেন, শিক্ষা বাদে চাকরিতেও যাতে মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয় সেজন্য তাঁদের সংগঠন শীঘ্র আন্দোলনে নামতে চলেছে।

```