Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ইট’স টাইম টু ভোট!’ র‍্যাপ গেয়ে ভক্তদের বললেন শাহরুখ

দ্য ওয়াল ব্যুরো: আঙুলে ভোটের কালি, ব্যাকগ্রাউন্ডে র‍্যাপ মিউজিক, তার তালে তালে নেচে চলেছেন বলি বাদশা। টুইটার পেজে এই ভিডিও পোস্ট হওয়া মাত্র কয়েক হাজার শেয়ার। লাইক, কমেন্ট বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আর হবে নাই বা কেন, ভোটের বাজার মাতাতে এ বার মঞ্

‘ইট’স টাইম টু ভোট!’ র‍্যাপ গেয়ে ভক্তদের বললেন শাহরুখ

শেষ আপডেট: 21 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আঙুলে ভোটের কালি, ব্যাকগ্রাউন্ডে র‍্যাপ মিউজিক, তার তালে তালে নেচে চলেছেন বলি বাদশা। টুইটার পেজে এই ভিডিও পোস্ট হওয়া মাত্র কয়েক হাজার শেয়ার। লাইক, কমেন্ট বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আর হবে নাই বা কেন, ভোটের বাজার মাতাতে এ বার মঞ্চে খোদ শাহরুখ খান। ‘ভোট দিন’, কারণ ভোট দেওয়াটাই দেশবাসীর গণতান্ত্রিক অধিকার—এই সোজাসাপটা কথাটা শাহরুখের ঠোঁট ছুঁয়ে র‍্যাপের তালে তালে জনতার পাতে পড়তেই এক্কেবারে কেল্লাফতে! ভোটের মরসুমে ছোট খাটো একটা ঝড়ই বইয়ে দিয়েছেন শাহরুখ। “মোদী সাহিব বলেছিলেন, কিছু অন্যরকম করতে, সৃজনশীল। তবে আমার একটু দেরি হয়ে গেল এই ভিডিও বানাতে। মোদীজি আপনি যেন ভোটে দেরি করবেন না,” নিজের টুইটার পেজে ভিডিও-র সঙ্গে এমন ক্যাপশনই করেছেন শাহরুখ। হঠাৎ গান কেন? বলি বাদশার কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্জির মেনেই এমন একটা ভিডিও বানানোর কথা তাঁর মাথায় আসে। উদ্দেশ্য তাঁর ভক্তদের ভোটদানে উৎসাহিত করা। বিশেষত তরুণ প্রজন্মকে যারা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি অ্যাকটিভ। শাহরুখের গানেও তাই প্রতি লাইনে জেন এক্স, জেন ওয়াইয়ের জন্যই বেশ গা গরম করা হুঙ্গার, ‘হাম দেশ কি আওয়াজ, দেশ কি দিওয়ানে, জনতা তৈয়ার আপনা ফ্যাসলা শুনানে।’ https://twitter.com/iamsrk/status/1120250790508224512 দেশবাসীকে ভোটদানে অনুপ্রাণিত করতে অভিনব কিছু করুন, টুইটারে বলি তারকাদের কাছে এমনই আবেদন করেছিলেন মোদী। যার জন্য বেছে নিয়েছিলেন হালের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রীদের। আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা থেকে রণবীর সিং, অক্ষয় কুমার, বরুন ধবন, ভিকি কৌশল, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান থেকে অনেকেই ছিলেন এই তালিকায়। যাঁদের মধ্যে অনেকেই নিজ নিজ কায়দায় সোশ্যাল মিডিয়ায় ভোটদানের কথা বলেছেন। এ বার এলেন শাহরুখ। https://twitter.com/narendramodi/status/1105698976626544640 বলি বাদশা যেহেতু, তাঁর কায়দাও তাই তেমনই মেজাজি। ‘তেরা ভোট, মেরা ভোট, সবকা ভোট’ এই সহজ কথাটা যদি মিউজিক আর নাচে মুড়ে দেওয়া যায় তাহলে সেই আবেদনও হয় বাদশাহি। আর সেখানেই শাহরুখের ক্যারিশমা। অ্যাবি ভাইরালের লিরিক্সে আর তানিষ্ক বাগচির সুরে রীতিমতো ছক্কা হাঁকিয়ে দিয়েছেন শাহরুখ।

```