Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশে খুশি শাহজাহান! বললেন, 'খুব ভাল হবে'

বুধবার থেকেই তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশে খুশি শাহজাহান! বললেন, 'খুব ভাল হবে'

শেখ শাহজাহান

শেষ আপডেট: 11 April 2024 11:35

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার থেকেই তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। আদালতের রায় নিয়ে তৃণমূল সমালোচনা করলেও সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান হাইকোর্টের রায়েই ভরসা রাখলেন। তিনি সিবিআই তদন্তের নির্দেশে খুশি। 

বৃহস্পতিবার ইডির দফতর থেকে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য বের করা হয়েছিল শেখ শাহাজাহানকে। সেই সময়ই সংবাদমাধ্যমে ইডি-সিবিআই তদন্ত নিয়ে মুখ খোলেন বহিষ্কৃত এই তৃণমূল নেতা। শাহজাহান বলেন, ''সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে।'' ইতিমধ্যেই এই মামলায় ইডি তদন্ত করছে। সে নিয়েও সন্দেশখালির 'মুকুটহীন বাদশা'র মন্তব্য, সবটাই ভাল হবে। 

সন্দেশখালিতে জমি দখল করে ভেড়ি, ধর্ষণ সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। একই সঙ্গে নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালির ঘটনা নিয়ে অভিযোগ জমা নিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সিবিআই-র তরফে একটি পোর্টাল খুলতে হবে। সেখানেই সন্দেশখালির গ্রামবাসীরা নিজেদের অভিযোগ জানাতে পারবেন। এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ আসায় বিন্দুমাত্র সন্তুষ্ট হয়নি তৃণমূল শিবির। বুধবারই সাংবাদিক বৈঠক করে কার্যত বিচার ব্যবস্থার সমালোচনা করেন কুণাল ঘোষ। 

বিচারব্যবস্থা এবং বিচারপতিদের প্রতি ‘সম্পূর্ণ আস্থা’ রেখেই এই রায়কে উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, কোনও সরকার বিরোধী কড়া নির্দেশ এলেই মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলে গেছেন, কিন্তু কয়েকটি ছায়া রেখে গেছেন! আদালতের মধ্যে সরকার বিরোধী, তৃণমূল বিরোধী, বিজেপি পন্থী মনোভাব কাজ করছে। দাবি করেন তিনি। 


```