Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজাম প্যালেসে আলমগির, অবশেষে সিবিআইয়ের তলবে হাজিরা দিলেন শাহজাহানের ভাই সহ ৬ জন

শনিবার সকালে ১৫ জনের মধ্যে আলমগীর সহ ৬ জন নিজাম প্যালেসে পৌঁছে যান। বেলা ১২ টা থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। 

নিজাম প্যালেসে আলমগির, অবশেষে সিবিআইয়ের তলবে হাজিরা দিলেন শাহজাহানের ভাই সহ ৬ জন

শেষ আপডেট: 16 March 2024 12:38

দ্য ওয়াল ব্যুরো: সিবিআই তলবে অবশেষে হাজির হলেন শেখ শাহজাহানের ভাই আলমগির। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। সেই তলবে সাড়া দিয়ে শনিবার সকালে নিজাম প্যালেসে আসেন আলমগির সহ শাহজাহান ঘনিষ্ঠ ৬ জন। 

ইডির ওপর হামলাকাণ্ডে সম্প্রতি ফের সন্দেশখালিতে অভিযান চালায় সিবিআই। শাহজাহান গ্রেফতার হওয়ার পর ইতিমধ্যেই এই মামলায় সক্রিয় তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ১৩ মার্চ শেখ শাহজাহানের ভাই আলমগিরের বাড়িতে গিয়েছে সিবিআই। তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়ে বাড়িতে নোটিস দিয়ে আসে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা।

এর আগে ১৪ মার্চ আলমগীর সহ আরও ১৪ জনকে তলব করেছিল সিবিআই। কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান আলমগীর। সিবিআইয়ের কাছে সময় চেয়েছিলেন শাহজাহানের ভাই। এরপর ফের শনিবার তাঁদের তলব করেন তদন্তকারীরা। অবশেষে এদিন সকালে ১৫ জনের মধ্যে আলমগীর সহ ৬ জন নিজাম প্যালেসে পৌঁছে যান। বেলা ১২ টা থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। 

সিবিআই সূত্রের খবর, গত ১৩ মার্চ সন্দেশখালিকাণ্ডে যুক্ত ১৫ জনকে নোটিস পাঠায় সিবিআই। এদের সকলকেই নিজামে ডাকা হয়েছিল। শাহজাহানের ভাই আলমগীরের পাশাপাশি নোটিস ধরানো হয়েছে মাফুজা মোল্লা, আবুহোসেন মোল্লা ওরফে দুরন্ত মোল্লা-সহ একাধিক জনকে। সকলেই শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযুক্তদের অধিকাংশই বাড়িতে না থাকায় তাঁদের পরিবারের সদস্যদের হাতে নোটিস ধরিয়ে আসে সিবিআই আধিকারিকরা। কোনও কারণে যেতে না পারলে নোটিসে থাকা ফোন নম্বরে জানানোর কথাও বলা হয়েছে।

৫৫ দিন নিঁখোজ থাকার পর শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে পৌঁছয় ইডির একটি দল। সেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালায় শাহজাহান ঘনিষ্ঠরা। ঘটনাটির তদন্ত শুরু করেছে সিবিআই। 


```