Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

উদযাপিত হল বঙ্গবন্ধু-র ১০৪ তম জন্মবার্ষিকী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং ‘জাতীয় শিশু দিবস ২০২৪’ উদযাপিত হল বাংলাদেশ উপ-হাইকমিশনে।

 উদযাপিত হল বঙ্গবন্ধু-র ১০৪ তম জন্মবার্ষিকী

Bangladesh Deputy High Commission

শেষ আপডেট: 17 March 2024 23:59

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং ‘জাতীয় শিশু দিবস ২০২৪’ উদযাপিত হল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে। কর্মসূচি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন হয় এবং “মুজিব চিরঞ্জীব” মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে বাংলাদেশ এয়ারলাইন্স, সোনালী ব্যাঙ্ক লিমিটেড-এর কর্মকর্তারা বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। 

ডেপুটি হাইকমিশনের বাংলাদেশ গ্যালারীতে বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজনও করা হয়েছিল। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে উপ-হাইকমিশনের রাজনৈতিক, ক্রীড়া ও শিক্ষা, বাণিজ্য, কনস্যুলার এবং প্রেস উইং-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিনের আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ রাসেলের বাল্যবন্ধু ও উন্নয়নকর্মী নাতাশা আহমেদ এবং কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর।

ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, ''শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ছিল অপরিসীম ভালোবাসা। শিশুদের জন্য নিরাপদ পৃথিবী ছিলো তাঁর স্বপ্ন। তাঁর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।''

এই উপলক্ষে ডেপুটি হাইকমিশনের বাংলাদেশ কনফারেন্স হলে শিশু-কিশোরদের জন্য আঁকা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও ছিল আবৃত্তি, নাচ-গানের অনুষ্ঠান। 


```