
শেষ আপডেট: 4 September 2022 18:22
দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টা, তারপরেই ভারতে পা রাখবেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী (PM) শেখ হাসিনা (Sheikh Hasina)। ভারত সফরের ঠিক আগেই তিনি দাবি করলেন, বাংলাদেশে সংখ্যালঘু (Minority) হিন্দুদের (Hindu) উপর অত্যাচারের (attack) কোন ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেবে (Strict action) প্রশাসন (Government)। শান্তি এবং সম্প্রীতির আবহেই বসবাস করে বাংলাদেশের বাসিন্দারা, দাবি তাঁর।
বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের সমস্যা রয়েছে, সে কথা মেনে নিয়েই হাসিনা জানান, ধর্মীয় মৌলবাদের সঙ্গে আপস করবেন না তিনি। 'আমরা যখন থেকে ক্ষমতায় আছি, তখন থেকে দেশের সংখ্যালঘুদের বলেছি যে, আপনারা দেশের নাগরিক। আপনারা নিজেদের দেশেই বসবাস করছেন। নিজেদের দুর্বল বলে মনে করার কোনও কারণ নেই,' দাবি তাঁর।
প্রসঙ্গত, বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত জুলাই মাসেই নড়াইলে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙার ঘটনাও লেগেই রয়েছে সেদেশে। হিন্দুদের সংখ্যা ১৩.৫% থেকে কমে দাঁড়িয়েছে ৮.৫%। এই পরিস্থিতিতে হাসিনার মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আমাদের নিজস্ব গরু আছে, ভারতের গরুর উপরে নির্ভর করি না! সফরের আগে দাবি হাসিনার