Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১২ রাজ্যসভা এমপির সাসপেনশন না উঠলে সংসদ টিভির অনুষ্ঠান করবেন না তারুর

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভার সাসপেন্ড হওয়া ১২ সাংসদের  প্রতি সহমর্মিতা (empathy) প্রকাশ করে শশী তারুর (shashi tharoor) ঘোষণা করলেন, তিনি সংসদ টিভির (sansad tv) ‘টু দি পয়েন্ট’ অনুষ্ঠান সঞ্চালনা করবেন না, যতদিন না ওই এমপিদের ওপর থেকে সাসপেনশন

১২ রাজ্যসভা এমপির সাসপেনশন না উঠলে সংসদ টিভির অনুষ্ঠান করবেন না তারুর

শেষ আপডেট: 6 December 2021 11:50

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভার সাসপেন্ড হওয়া ১২ সাংসদের  প্রতি সহমর্মিতা (empathy) প্রকাশ করে শশী তারুর (shashi tharoor) ঘোষণা করলেন, তিনি সংসদ টিভির (sansad tv) ‘টু দি পয়েন্ট’ অনুষ্ঠান সঞ্চালনা করবেন না, যতদিন না ওই এমপিদের ওপর থেকে সাসপেনশন (suspension) উঠছে। গতকাল সংসদ টিভির ‘মেরি কাহানি শো’-এর সঞ্চালক পদ থেকে ইস্তফা দিয়েছেন সাসপেন্ড ১২ সাংসদের অন্যতম, শিবসেনার প্রিয়ঙ্কা চতুর্বেদীও। তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ বিবৃতি দিয়েছেন, সাংসদ হিসাবে প্রতিদিন সকালে প্রতিবাদীদের কাছে গিয়ে সমর্থন প্রকাশ করেছি। আমার মনে হয়, সংসদ টিভির শোয়ের সঞ্চালকের কাজ চালিয়ে গেলে যে অগণতান্ত্রিক কায়দায় সংসদীয় প্রতিষ্ঠানগুলি চালানো হচ্ছে,  আমিও তার শরিক বলে গণ্য হব। তারুর সংসদ টিভি-কে ‘সমস্যার অঙ্গ’ বলে অভিযুক্ত করে বলেন, বিরোধীদের উপেক্ষা করে তার ক্যামেরার ফোকাস শাসক শিবিরের লোকজনের  মুখের দিকে ঘোরানো থাকে বলে অনেকেই বিরূপ মন্তব্য করেন। গতকাল প্রিয়ঙ্কা সঞ্চালকের পদ ছেড়ে বলেন, দেশবাসীর হয়ে কথা বলায় রাজ্যসভার নথিবদ্ধ ইতিহাসে যখন সর্বোচ্চ সংখ্যক মহিলা সাংসদকে একটা গোটা অধিবেশন সাসপেন্ড করে রাখা হয়, তখন মনে হয়, ওদের হয়ে কথা বলা উচিত আমার। গত আগস্টে সংসদের বাদল অধিবেশনের শেষদিকে বিমা সংশোধনী বিল পাশ হওয়ার  সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধী সাংসদরা। তাঁদের মোকাবিলায় মার্শাল ডাকা হয়েছিল। সেই ঘটনার সূত্র ধরে অভব্য আচরণের দায়ে শীতকালীন অধিবেশনে ১২ রাজ্যসভা সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ৬ জন কংগ্রেসের, তৃণমূল, শিবসেনার ২ জন করে, সিপিআই, সিপিএমের একজন করে আছেন। তারুর ট্যুইট করেছেন, আগের অধিবেশনের আচরণের জন্য  ১২ রাজ্যসভা এমপিকে একতরফা দীর্ঘ সময়ের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত সংসদ চালানোয় দ্বিপাক্ষিক বোঝাপড়ার স্পিরিট নিয়েই প্রশ্ন তুলেছে। প্রবীণ কংগ্রেস  নেতাকে সংসদ টিভিতে নিয়ে আসা হয়েছিল নামী ব্যক্তিত্বদের সাক্ষাত্কারভিত্তিক শো করার জন্য। তারুর বলেন, আমার বিশ্বাস ছিল,  সংসদ টিভির শোয়ের সঞ্চালনার আমন্ত্রণ গ্রহণ করে ভারতের সংসদীয় গণতন্ত্রকেই শক্তিশালী করছি, আমাদের রাজনৈতিক মতপার্থক্য নানা সংসদীয় প্রতিষ্ঠানে পুরোপুরি অংশগ্রহণে বাধা হয়ে উঠবে না, এই বোধ জোরদার হবে।  

```