দ্য ওয়াল ব্যুরো: আগাম জামিনের আবেদন করলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী শশী তারুর। সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় তাঁর বিরুদ্ধে সমন পাঠিয়েছিল আদালত। গত ৭ জুন আদালতে হাজিরা দেওয়ারও কথা ছিল তাঁর। নিজের আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে আগাম জামিনের আবেদন করলেন তিরুবন্তপুরমের কংগ্রেস সাংসদ।
গত ৫জুন চার্জশিট দেওয়া হয় সুনন্দা মৃত্যু মামলার। তিন হাজার পাতার চার্জশিটে সুনন্দাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত করা হয় শশীকে। সেখানে বলা হয়, ২০১৪ সালের ৮ জানুয়ারি সুনন্দা একটি মেইল করেন শশীকে। সেখানে তিনি লেখেন, তাঁর আর বাঁচার ইচ্ছে নেই। চার্জশিটে শশী সম্পর্কে লেখা হয়, সুনন্দাকে হতাশা থেকে বের করতে শশী কিছুই করেননি। নিয়মিত পিল খেতেন সুনন্দা। তাতেও কোনও হেলদোল ছিল না প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রীর।