Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

যুবককে পিটিয়ে খুন, 'আত্মহত্যা' বলে অভিযোগ নিল না থানা, উত্তপ্ত শাসনে জখম আইসি-সহ ৫ পুলিশ

খড়িবাড়ি এলাকায় রাস্তা আটকে প্রতিবাদ জানায় পরিবারের সদস্যরা। রাস্তাতেই যুবকের দেহ রেখে বসে পড়ে কয়েকজন।

যুবককে পিটিয়ে খুন, 'আত্মহত্যা' বলে অভিযোগ নিল না থানা, উত্তপ্ত শাসনে জখম আইসি-সহ ৫ পুলিশ

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 18 November 2024 09:54

দ্য ওয়াল ব্যুরো: শাসনে যুবককে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি মৃতের পরিবারের। রবিবার রাত পর্যন্ত দেহ আটকে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছলে তাঁদের উপর আক্রমণ করা হয়। জখম থানার আইসি-সহ পাঁচ জন পুলিশ কর্মী। 

শাসনের খড়িবাড়ি এলাকায় এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল আলামিন সাহাজি নামের ওই যুবকের। সম্পর্ক খারাপ হলে তাঁকে পিটিয়ে মারা হয় বলে সূত্রের খবর। এরপর তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়। স্থানীয়রা যখন রবিবার দেহ দেখতে পায় তখন একাধিক আঘাতের চিহ্ন ছিল গায়ে। এরপর শাসন থানায় অভিযোগ জানাতে যায় পরিবারের সদস্যরা ও স্থানীয় কয়েকজন। কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। তাঁদের জানিয়ে দেওয়া হয়, যুবক আত্মহত্যা করেছেন। 

এরপর শুরু হয় বিক্ষোভ দেখানো। খড়িবাড়ি এলাকায় রাস্তা আটকে প্রতিবাদ জানায় পরিবারের সদস্যরা। রাস্তাতেই যুবকের দেহ রেখে বসে পড়ে কয়েকজন। জ্বালানো হয় টায়ার। বন্ধ হয় যান চলাচল। পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পুলিশকে আক্রমণ করেন তাঁরা। আইসি-সহ পাঁচ পুলিশ কর্মী জখন হন।

এরপর পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষোভকারী কয়েকজনকে আটক করে শাসন থানায় নিয়ে যাওয়া হয়। 


```