Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেআইনি পথে পরমাণু, রাসায়নিক ও জৈব অস্ত্র বানানোর প্রযুক্তি পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছে পাক

দ্য ওয়াল ব্যুরো : ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক যখন তলানিতে তখন একটি উদ্বেগজনক খবর শোনাল জার্মানি। সেদেশের গোয়েন্দারা জানতে পেরেছেন, গত কয়েক বছর ধরে পাকিস্তান গোপনে এমন প্রযুক্তি পাওয়ার চেষ্টা করছে, যা দিয়ে পরমাণু, জৈব ও রাসা

বেআইনি পথে পরমাণু, রাসায়নিক ও জৈব অস্ত্র বানানোর প্রযুক্তি পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছে পাক

শেষ আপডেট: 16 November 2019 06:07

দ্য ওয়াল ব্যুরো : ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক যখন তলানিতে তখন একটি উদ্বেগজনক খবর শোনাল জার্মানি। সেদেশের গোয়েন্দারা জানতে পেরেছেন, গত কয়েক বছর ধরে পাকিস্তান গোপনে এমন প্রযুক্তি পাওয়ার চেষ্টা করছে, যা দিয়ে পরমাণু, জৈব ও রাসায়নিক অস্ত্র বানানো যায়। নভেম্বরের শুরুতে জার্মানির সরকার সেদেশের বামপন্থী দলের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে সরকারিভাবে এই তথ্য জানিয়েছে। বামপন্থী দলের চার এমপি সরকারকে প্রশ্ন করেছিলেন, কোনও বিদেশি রাষ্ট্র কি জার্মানি থেকে গোপনে এমন প্রযুক্তি কেনার চেষ্টা করছে যা দিয়ে পরমাণু, জৈব ও রাসায়নিক অস্ত্র বানানো যায়? তার জবাবে জার্মান সরকার বলে, ২০১০ সাল থেকে গোপনে ওই ধরনের প্রযুক্তি কেনার প্রবণতা বেড়েছে। প্রথমদিকে ইরান পরমাণু প্রযুক্তি কিনতে খুব উৎসাহ দেখিয়েছিল। কিন্তু ২০১৬ সালের জানুয়ারি মাসে তাদের বিরুদ্ধে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চালু হয়। তারপর থেকে ইরান আর ওই চেষ্টা করেনি। এরপরেই পাকিস্তানের কথা উল্লেখ করেছে জার্মান সরকার। তারা বলেছে, “ইরান পরমাণু প্রযুক্তি পাওয়ার আশা ত্যাগ করেছে ঠিকই কিন্তু গত কয়েক বছর ধরে পাকিস্তান জোরদার চেষ্টা চালাচ্ছে যাতে ওই ধরনের প্রযুক্তি পাওয়া যায়।” একইসঙ্গে জানানো হয়, উত্তর কোরিয়া বা সিরিয়ার মতো দেশ পরমাণু প্রযুক্তি পাওয়ার চেষ্টা করছে না। জার্মান সরকারের অপর এক রিপোর্টে বলা হয়েছে, “জার্মানি ও অন্যান্য পাশ্চাত্য দেশ থেকে পরমাণু প্রযুক্তি পাওয়ার জন্য পাকিস্তানের প্রয়াস বহুগুণে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তারা এমন পণ্য সংগ্রহ করতে চায়, যা পরমাণু অস্ত্র বানাতে কাজে লাগে। আগামী দিনেও তারা ওই ধরনের পণ্য সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাবে মনে হয়।” রিপোর্টে দেওয়া হিসাব অনুযায়ী, পাকিস্তানের হাতে এখন ১৩০ থেকে ১৪০ টি পরমাণু অস্ত্র আছে। তারা চায়, ২০২৫ সালের মধ্যে অন্তত আড়াইশ পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে।

```