
শেষ আপডেট: 10 June 2023 05:30
দ্য ওয়াল ব্যুরো: অজিঙ্ক্যা রাহানে যদি ভারতীয় শিবিরের মধ্যমণি হন, তা হলে কাছাকাছি থাকবেন শার্দূল ঠাকুরও। ওভালের মাঠে টানা তিনটি সেঞ্চুরি করলেন সফররত দলের হয়ে। এই কৃতিত্ব এর আগে ছিল দুই অস্ট্রেলীয় কিংবদন্তির। তাঁরা হলেন ডন ব্র্যাডম্যান ও অ্যালান বর্ডারের।
এই নিয়ে ওভালে টানা তিনটি হাফসেঞ্চুরি করলেন শার্দুল। এর আগে ওভালে টানা তিনটি হাফসেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান (১৯৩০-১৯৩৪) এবং বর্ডার (১৯৮৫-১৯৮৯)। শুক্রবার ৫১ রানের ইনিংস খেলে তিনি স্পর্শ করলেন ওই দুই কিংবদন্তির রেকর্ড।
এর আগেও ইংল্যান্ডে শার্দুল নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দেন। এ দিন তাঁকে নিয়েই লড়াই চালান রাহানে। দুই ব্যাটারই অজি আক্রমণের বিরুদ্ধে দক্ষতা দেখিয়েছেন। তাঁরা শুধু ক্রিজে টিকে থাকাই নয়, বরং সুযোগ পেলেই স্কোরবোর্ডে রানের গতি বাড়িয়েছেন।
দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলাররাও চাপে পড়ে গিয়েছিলেন। তবে রাহানে নিজে সেঞ্চুরি করতে পারেননি। ১২৯ বলে ৮৯ করে প্যাট কামিন্সের বলে ক্যামেরন গ্রিনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তাঁর ইনিংসের রয়েছে ১১টি চার এবং ১টি ছয়।
শার্দূল ১০৯ বলে ৫১ রান করে সাজঘরে ফিরে যান। ক্যামেরন গ্রিনের বলে তাঁর ক্যাচ ধরেন অ্যালেক্স ক্যারি। তাঁর ইনিংসে ৬টি চার রয়েছে। দুই ব্যাটার মিলে একশ রানের জুটি খেলেছেন।
সিরাজ ঘুম কাড়লেন লাবুশানের! ওয়ার্নার আউট হতেই ধড়পড় করে মাঠে নামলেন অস্ট্রেলীয়