Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলের নাম, প্রতীক হারা উদ্ধব, ইন্দিরার দৃষ্টান্ত টেনে কী পরামর্শ দিলেন পাওয়ার

দ্য ওয়াল ব্যুরো: শিবসেনা (shiv sena) নাম এবং তির ধনুক প্রতীক ব্যবহার (symbol issue) করতে পারবেন না দলটির প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব। শুক্রবার নির্বাচন কমিশন এই সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি করে বিক্ষুব্ধ একনাথ শিন্ডে গোষ্ঠীকেই

দলের নাম, প্রতীক হারা উদ্ধব, ইন্দিরার দৃষ্টান্ত টেনে কী পরামর্শ দিলেন পাওয়ার

শেষ আপডেট: 18 February 2023 06:55

দ্য ওয়াল ব্যুরো: শিবসেনা (shiv sena) নাম এবং তির ধনুক প্রতীক ব্যবহার (symbol issue) করতে পারবেন না দলটির প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব। শুক্রবার নির্বাচন কমিশন এই সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি করে বিক্ষুব্ধ একনাথ শিন্ডে গোষ্ঠীকেই শিবসেনা নাম এবং প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছে। উদ্ধব ঠাকরের জন্য কমিশনের সিদ্ধান্ত অভাবনীয় রাজনৈতিক ধাক্কা, সন্দেহ নেই।

এই পরিস্থিতিতে কী করবেন বালাসাহেব পুত্র? তিনি কি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেবেন নাকি সুপ্রিম কোর্টে যাবেন? আজ মুম্বইতে দলের কার্যকরী কমিটির বৈঠক ডেকেছেন উদ্ধব। সেখানে বিধায়ক ও সাংসদদেও থাকতে বলা হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারনা, উদ্ধব আজ বিধায়ক ও সাংসদদের প্যারেড করিয়ে কমিশনের সিদ্ধান্তকে অন্যায় প্রমাণ করতে চান।

দলীয় সূত্রের খবর, কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনাও আছে। সর্বোচ্চ আদালতে আগে থেকেই এই ব্যাপারে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, কমিশন সিদ্ধান্ত নেওয়ার পর তারা মামলা শুনবে।

সেই কমিশনের সিদ্ধান্তে মুখ পোড়ার পর উদ্ধব এখন মান বাঁচাতে প্রতি আক্রমণেই বেশি জোর দিচ্ছেন। চলতি পরিস্থিতির জন্য তিনি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর নির্দেশেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাঁর অনুগামীরা এই প্রসঙ্গে মোদীর প্রতি প্রয়াত বালাসাহেবের সমর্থনের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। ক’দিন আগে প্রয়াত শিবসেনা নেতার জন্মদিনে সে কথা উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী।

তবে উদ্ধবকে সম্পূর্ণ ভিন্ন পরামর্শ দিয়েছেন জোট শরিক এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। পাওয়ারের পরামর্শ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নিন। নতুন করে শুরু করুন। এই প্রসঙ্গে ইন্দিরা গান্ধীর দৃষ্টান্ত দিয়েছেন পাওয়ার। কংগ্রেসে বিবাদের জেরে লাঙল-জোড়া বলদ চিহ্ন হাতছাড়া হয়। নতুন প্রতীক হাত চিহ্ন নিয়ে ইন্দিরাই হয়ে ওঠেন কংগ্রেসের মূল স্রোত। এখন দেখার উদ্ধব কী সিদ্ধান্ত নেন।

২৭৮ ঘণ্টা ধ্বংসস্তূপের নীচে! মৃত্যুপুরী তুরস্কে এখনও প্রাণের স্পন্দন


```