Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদ্যুতের মেয়াদ শেষ হতেই শান্তিনিকেতন থানায় তলব, ৬টি মামলায় নোটিস  

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎবাবুর একাধিক সিদ্ধান্ত, পদক্ষেপ ও মন্তব্যের প্রেক্ষিতে বহু অভিযোগ দায়ের হয়েছে শান্তিনিকেতন থানায়। ৮ নভেম্বর তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। তারপরেই এদিন শান্তিনিকেতন থানার মহিলা অফিসারের নেতৃত্বে তাঁর বাসভবনে যায় পুলিশ৷ শান্তিনিকেতন থানায় তলব করা হয় তাঁকে।

বিদ্যুতের মেয়াদ শেষ হতেই শান্তিনিকেতন থানায় তলব, ৬টি মামলায় নোটিস  

শেষ আপডেট: 9 November 2023 19:13

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কার্যকালের মেয়াদ শেষ হতেই ছ’টি মামলায় নোটিস দিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ চক্রবর্তীকে শান্তিনিকেতন থানায় তলব করা হল।

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎবাবুর একাধিক সিদ্ধান্ত, পদক্ষেপ ও মন্তব্যের প্রেক্ষিতে বহু অভিযোগ দায়ের হয়েছে শান্তিনিকেতন থানায়। ৮ নভেম্বর তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। এখনও তিনি সরকারি বাসভবনেই রয়েছেন। এদিন শান্তিনিকেতন থানার মহিলা অফিসারের নেতৃত্বে সেই বাসভবনে যায় পুলিশ৷ ছ’টি পৃথক মামলায় তাঁকে নোটিস দিয়ে শান্তিনিকেতন থানায় তলব করা হয়েছে বলে জানা গেছে। ১০ নভেম্বর থেকে পরপর হাজিরার তারিখ দেওয়া হয়েছে তাঁকে।

এদিকে, দায়িত্ব গ্রহণ করেই প্রথম সাংবাদিক বৈঠকে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক জানালেন, বিশ্বভারতীর সমস্যাগুলির সমাধানের উপায় খুঁজতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, “ভারপ্রাপ্ত উপাচার্যের কী কী কাজ, এক্তিয়ার কতটা সেটা তাঁর জানা নেই৷ তারজন্য তিনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে চিঠি দিয়ে বিষয়টি জানতে চেয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব কমাতে এবং শান্তিনিকেতনের গরিমা ধরে রাখতেও সবাইকে আহ্বান জানান তিনি।

দায়িত্বভার গ্রহণ করে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, “বিশ্বভারতীর সমস্ত সমস্যার সমাধান জানতে চেয়ে আমি মন্ত্রকে চিঠি করেছি। তারা জানালেই আমি পদক্ষেপ করব। তবে সর্বস্তরের মানুষের কাছে আমার আবেদন শান্তিনিকেতনের ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখতে হবে৷ যাতে আমরা বিশ্ব ঐতিহ্যের তকমা ধরে রাখতে পারি৷ কোনওরকম বিশৃঙ্খলা কাম্য নয়৷”

 বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য আরও জানান, রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব যাতে কমে ও বিশ্বভারতী যাতে সঠিক পথে চলে সেটাই তিনি করবেন। পৌষমেলার আয়োজন করার চেষ্টা যে করবেন, প্রথম সাংবাদিক বৈঠকে সেই ইঙ্গিতও দেন৷


```