Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তেজস কাণ্ডে সাময়িক পতন, আপাতত শীতঘরে শান্তনু

তেজস হল লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তথা এলসিএ। এই বিমান ভারতে ঘরোয়া প্রযুক্তিতে তৈরি হয়েছে। ভোটের দিনই মোদীর সেই বিমানে চক্কর কাটা কাকতালীয় না কি পরিকল্পিত সেই প্রশ্নও সেদিন উঠেছিল।

তেজস কাণ্ডে সাময়িক পতন, আপাতত শীতঘরে শান্তনু

শেষ আপডেট: 11 December 2023 17:41

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে বিধানসভা ভোটের দিন দেখা গিয়েছিল, তেজস যুদ্ধ বিমানে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই উড়ানের সুনিপুণ ভিডিও ফুটেজ তার পরই সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল সরকার ও বিজেপি।

তেজস হল লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তথা এলসিএ। এই বিমান ভারতে ঘরোয়া প্রযুক্তিতে তৈরি হয়েছে। ভোটের দিনই মোদীর সেই বিমানে চক্কর কাটা কাকতালীয় না কি পরিকল্পিত সেই প্রশ্নও সেদিন উঠেছিল।

কিন্তু এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লক্ষণরেখা পেরিয়ে গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। তিনি বোঝাতে চান মোদী হলেন অপয়া। সংবাদমাধ্যমে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বিরাট কোহলির সঙ্গে করমর্দনের পর বিরাট সেঞ্চুরি করতে পারেননি। উনি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, ভারত হেরেছে। এখন দেখছি উনি তেজস বিমানে উঠেছেন, আমার আশঙ্কা হচ্ছে ওই বিমান না ভেঙে পড়ে!”

শান্তনুর ওই মন্তব্য নিয়েই তীব্র বিতর্ক হয়। বিজেপি রে রে করে ওঠে। শুধু তা নয়, তৃণমূলের একটি সূত্রে খবর, দলের অভ্যন্তরীণ বিষয়আশয় নিয়ে প্রশ্নের জবাবেও সম্প্রতি বেফাঁস কিছু কথা বলে ফেলেছেন, যা শীর্ষ নেতৃত্বের পছন্দ হয়নি। তার পর থেকেই দেখা যাচ্ছে, আপাতত শীতঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে শান্তনুকে।

তৃণমূলের অন্যতম মুখপাত্র হলেন শান্তনু। যে কোনও বিষয়ে টিভিতে তাঁকে আগে প্রতিক্রিয়া দিতে দেখা যায়। তা ছাড়া টিভি চ্যানেলে বিতর্কসভাতেও দল তাঁকে পাঠায়। গত সপ্তাহ খানেকের বেশি সময় ধরে দেখা যাচ্ছে, শান্তনুকে আপাতত সংবাদমাধ্যমে বাইট বা প্রতিক্রিয়া দিতে দেখা যাচ্ছে না। সূত্রের খবর, দল এ ব্যাপারে তাঁকে নিষেধ করেছে। সেই সঙ্গে টিভি চ্যানেলে বিতর্কেও আপাতত তাঁকে পাঠাচ্ছে না।

তবে কালীঘাট সূত্রের মতে, এই নিষেধাজ্ঞা সাময়িক। প্রায় দশ দিন হয়েও গেছে। যে কোনও দিন তা তুলে নেওয়া হবে।

শান্তনু রাজ্যসভায় তৃণমূল সাংসদ। সংসদের উচ্চকক্ষে তাঁর মেয়াদ শেষ হবে এপ্রিল মাসে। তার পর তৃণমূল তাঁকে ফের মনোনয়ন দেবে কিনা সে ব্যাপারে এখনও নিষ্পত্তি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও ইঙ্গিতও দেয়নি। অনেকের মতে, সম্ভবত সেই কারণেই পারফরম্যান্স দেখাতে গিয়ে লক্ষণরেখা অতিক্রম করে ফেলেছেন শান্তনু।


```