Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জেল হেফাজতে গেলেন শঙ্কর, হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদলের অভিযোগ

ইডি হেফাজত শেষে আদালতে হাজির করানো হয়েছিল রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে।

জেল হেফাজতে গেলেন শঙ্কর, হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদলের অভিযোগ

শেষ আপডেট: 20 January 2024 18:23

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ইডি হেফাজত শেষে আদালতে হাজির করানো হয়েছিল রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে। তাঁকে এবার জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হল। নগর দায়েরা আদালত শঙ্কর আঢ্যকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। 

ইডি এদিন আদালতে দাবি করেছে, গত দশ বছরে শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমে কমপক্ষে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল হয়েছে। এই সংক্রান্ত নথিও উদ্ধার করতে পেরেছে তারা, এমন জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্র মারফৎ জানা গেছে, শঙ্কর আঢ্যর চারটে কোম্পানির মাধ্যমে তাঁর সিএ অরবিন্দ সিং ৪৫০ কোটি টাকার বেশি বিদেশি মুদ্রায় বদল করেছে। 

যদিও শঙ্কর নিজে বারবার দাবি করে বলছেন, তিনি নির্দোষ, কারোর থেকে কোনও টাকা তিনি নেননি। এমনকী গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হেফাজত থেকে কী ভাবে চিঠি লিখলেন, কাগজ-কলম কোথা থেকে পেলেন, তা জানতে চান তিনি। 

এদিকে, ইডি হেফাজতে থাকাকালীন কদিন আগেই শঙ্কর আঢ্য বলেছিলেন, “কেউ কেউ চক্রান্ত করে আমাকে ফাঁসিয়েছে।” তবে কে বা কাদের চক্রান্তের শিকার হয়েছেন, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তাঁর কথায়, "অপেক্ষা করুন। সময় এলেই সবটা জানতে পারবেন।"


```