Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিঠি লেখার জন্য কাগজ-কলম পেলেন কী করে জ্যোতিপ্রিয়? প্রশ্ন তুললেন শঙ্কর

ফের দাবি করলেন, তিনি কোনও টাকা কারোর থেকেই নেননি। 

চিঠি লেখার জন্য কাগজ-কলম পেলেন কী করে জ্যোতিপ্রিয়? প্রশ্ন তুললেন শঙ্কর

শেষ আপডেট: 20 January 2024 12:56

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে ষড়যন্ত্রের তত্ত্ব খাঁড়া করে আসছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। শনিবার তাঁর ইডি হেফাজতের মেয়াদ ফুরিয়েছে। তাঁকে এদিনই আদালতে তোলা হবে। তার আগে একই মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে আরও প্রশ্ন তুললেন তিনি। পাশাপাশি ফের দাবি করলেন, তিনি কোনও টাকা কারোর থেকে নেননি। 

শনিবার শঙ্কর আঢ্য আদালতে হাজির হওয়ার আগে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন। তখন তিনি পাল্টা প্রশ্ন করেন, হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিক চিঠি লিখলেন কী করে? চিঠি লেখার জন্য কাগজ-কলমই বা পেলেন কোথায়? এই বিষয়ের সত্যতা আগে সামনে আসা দরকার। একই সঙ্গে, তাঁর স্পষ্ট দাবি দুর্নীতির সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। তিনি কোনও টাকা নিয়েছেন তার কোনও প্রমাণ নেই। 

ইডি হেফাজতে থাকাকালীন কদিন আগেই শঙ্কর আঢ্য বলেছিলেন, “কেউ কেউ চক্রান্ত করে আমাকে ফাঁসিয়েছে।” তবে কে বা কাদের চক্রান্তের শিকার হয়েছেন, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তাঁর কথায়, "অপেক্ষা করুন। সময় এলেই সবটা জানতে পারবেন।"

রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গত ৫ জানুয়ারি একযোগে উত্তর ২৪ পরগনার দুই জায়গায় হানা দেয় ইডি। সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও বনগাঁতে শঙ্কর আঢ্যর বাড়িতে যায় আধিকারিকরা। শাহজাহানকে না পেলেও শঙ্করকে বাড়িতেই পেয়েছিল ইডি। দিনভর জেরা ও তল্লাশি অভিযানের পর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। 


```