Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

শক্তিগড়ের ল্যাংচায় ছত্রাকের ঘটনায় এফআইআর দায়ের, ব্যবসায়ীদের আইনানুগ পদক্ষেপের কড়া নোটিস

সোমবার শক্তিগড় থানায় ফুড সেফটি অফিসারের তরফে এফআইআর দায়ের করা হয়েছে।

শক্তিগড়ের ল্যাংচায় ছত্রাকের ঘটনায় এফআইআর দায়ের, ব্যবসায়ীদের আইনানুগ পদক্ষেপের কড়া নোটিস

ছত্রাক পড়া ল্যাংচা

শেষ আপডেট: 22 July 2024 20:08

দ্য ওয়াল ব্যুরো: একুশে জুলাইয়ের আগের দিন শক্তিগড়ে অভিযান চালিয়ে ছত্রাক পড়ে যাওয়া প্রচুর ল্যাংচা উদ্ধার করা হয়। প্রায় তিন কুইন্ট্যাল ল্যাংচা বাতিল করে প্রশাসন। এবার সেই ঘটনায় দায়ের হল এফআইআর। সোমবার শক্তিগড় থানায় ফুড সেফটি অফিসারের তরফে এফআইআর দায়ের করা হয়েছে।

একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নোটিস দেওয়া হয়েছে। যদিও ল্যাংচায় ছত্রাক থাকার কথা অস্বীকার করেছেন ব্যবসায়ীদের একাংশ। তবে নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সিএমওএইচ।

গত শনিবার পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের দোকানগুলিতে অভিযান যায় জেলা স্বাস্থ্য দফতর, খাদ্য বিভাগ, ক্রেতা সুরক্ষা বিভাগ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। একইসঙ্গে যেখানে ল্যাংচা তৈরি করে রাখা হয় সেই সব গুদামেও যায় প্রশাসন। সেখানে আগে থেকে তৈরি করে রাখা ল্যাংচায় ছত্রাকের উপস্থিতি মেলে।

জাতীয় সড়কের পাশের এই ল্যাংচা হাব ভারতবিখ্যাত। যাতায়াতের পথে এখান থেকে ল্যাংচা কেনেন অসংখ্য মানুষ। কার্যত লক্ষ লক্ষ টাকার বেচাকেনা হয় এখানে। সেইসব ল্যাংচার মান নিয়ে নানা অভিযোগ পেয়ে অভিযানে নেমেছিল প্রশাসন। আর সেই অভিযানে গিয়েই চোখ চোখ কার্যত কপালে ওঠে প্রশাসনের প্রতিনিধিদের। 

এদিকে দীর্ঘদিন ধরে চলে আসছে এই মৌরসীপাট্টা। তাই প্রশাসনের অভিযানের পর ক্ষুদ্ধ দোকানদাররা। তাঁদের মতে, ব্যাপক চাহিদা থাকায় আগের দিন ল্যাংচা বানিয়ে রাখা হয়। কেউ কেউ আবার যুক্তি দিয়েছেন, ল্যাংচা বা সীতাভোগ টাটকা দেওয়া সম্ভব নয়। 

যদিও নিত্য ক্রেতাদের একাংশের মত, প্রশাসনের ওই অভিযানে বিখ্যাত ল্যাংচা বাজারের ওপেন সিক্রেট বে আব্রু হয়েছে। দোকানগুলির সাজগোজের আড়ালে কতখানি অন্ধকার লুকিয়ে আছে তাও প্রকাশ্যে এসেছে। আর এবার সেই ঘটনায় দায়ের হল এফআইআর।


```