Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জানেন কি কলকাতার বুকেই আছে শক্তিদেবীদের নিয়ে গড়ে ওঠা এই বিস্ময়কর মিউজিয়াম!

দ্য ওয়াল ব্যুরো: কল্লোলিনী তিলোত্তমা কলকাতার (Kolkata) বুকে ছড়িয়ে আছে অজস্র মণিমুক্তো। যার সন্ধান হয়ত আমরা অনেকেই রাখি না। জানেন কি খোদ কলকাতা শহরের বুকেই আছে শক্তিদেবীদের নিয়ে গড়ে ওঠা আস্ত একটি মিউজিয়াম! শক্তি মাতা দেবী বিশ্ব দর্শন

জানেন কি কলকাতার বুকেই আছে শক্তিদেবীদের নিয়ে গড়ে ওঠা এই বিস্ময়কর মিউজিয়াম!

শেষ আপডেট: 20 October 2022 05:39

দ্য ওয়াল ব্যুরো: কল্লোলিনী তিলোত্তমা কলকাতার (Kolkata) বুকে ছড়িয়ে আছে অজস্র মণিমুক্তো। যার সন্ধান হয়ত আমরা অনেকেই রাখি না। জানেন কি খোদ কলকাতা শহরের বুকেই আছে শক্তিদেবীদের নিয়ে গড়ে ওঠা আস্ত একটি মিউজিয়াম!

শক্তি মাতা দেবী বিশ্ব দর্শন মিউজিয়ামের একাংশ

এই ধরণের মিউজিয়াম হয়ত বিশ্বের কোথাও নেই। নিউ আলিপুরের জেকে পাল রোডের মিশ্র পরিবারের প্রবীর মিশ্র, তাঁর মা স্বর্গত গীতা মিশ্রের অনুপ্রেরণায়, প্রায় সাড়ে তেরো বছরের নিরবিচ্ছিন্ন গবেষণার পর তাঁদের বসত বাড়ির তিনতলায় শুরু করেছেন এই অনন্য মিউজিয়াম।

২০১৫ সালে যাত্রা শুরু করা, চোদ্দ ফুট বাই চোদ্দ ফুটের এই বিস্ময়কর মিউজিয়ামটির নাম ‘শক্তি মাতা দেবী বিশ্বদর্শন’ (Shakti Mata Devi Vishwa darshan museum)। মিউজিয়ামটিতে আছে পুরাণে বর্ণিত শক্তিদেবীদের বিভিন্ন রূপ, অবতার ও মন্দিরের ৪২২ টি ছবি। আছে শক্তিদেবীদের বেশ কিছু বিগ্রহ। নিত্যপুজাও করা হয় শক্তিদেবীদের।

Shakti Mata Devi Vishwa darshan museum

দুস্প্রাপ্য ছবিগুলি সংগ্রহ করা হয়েছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। দেশগুলির মধ্যে আছে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমেরিকা, ব্রিটেন, পাকিস্তান, আরব আমিরশাহী, মিশর, আফগানিস্তান, ভুটান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ।

Shakti Mata Devi Vishwa darshan museum

অনন্য এই মিউজিয়ামটি ইতিমধ্যেই পেয়েছে দ্য আইডিয়াল বুক ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস, ভারতীয় একতা সম্মান, স্টার রেকর্ড বুক অফ ইন্টারন্যাশনালের শংসাপত্র। আমরা জানি শক্তিদেবীদের মন্দিরগুলি ছড়িয়ে আছে বিশ্বের নানা দেশে। স্বশরীরে সবগুলি ঘুরে দেখা কারও পক্ষেই সম্ভব নয়। তাই হয়ত নিউ আলিপুরের মিশ্র পরিবার একই ছাদের নীচে এনে দিয়েছেন বিশ্বের সমস্ত শক্তিপীঠ ও পীঠ অধিষ্ঠাত্রী দেবীদের।

Shakti Mata Devi Vishwa darshan museum

আরও পড়ুন :দেবী কালী নগ্ন কেন? জিভ কেন বাইরে? জেনে নিন কালীমূর্তির নব রহস্য


```