Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহরুখ খানের বোন মারা গেলেন পেশোয়ারে, শোকের ছায়া কিং খানের পরিবারে

দ্য ওয়াল ব্যুরো: অকস্মাৎ মৃত্যুসংবাদ এসে পৌঁছল মুম্বইয়ে শাহরুখ খানের বাংলো মন্নতে। পড়শি দেশের পেশোয়ার শহরে মারা গেছেন কিং খানের খুড়তুতো বোন, নূর জাহান। মুখে ক্যানসার হয়েছিল তাঁর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার মারা যান ৫২ বছরের নূর

শাহরুখ খানের বোন মারা গেলেন পেশোয়ারে, শোকের ছায়া কিং খানের পরিবারে

শেষ আপডেট: 29 January 2020 14:07

দ্য ওয়াল ব্যুরো: অকস্মাৎ মৃত্যুসংবাদ এসে পৌঁছল মুম্বইয়ে শাহরুখ খানের বাংলো মন্নতে। পড়শি দেশের পেশোয়ার শহরে মারা গেছেন কিং খানের খুড়তুতো বোন, নূর জাহান। মুখে ক্যানসার হয়েছিল তাঁর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার মারা যান ৫২ বছরের নূর জাহান। সূত্রের খবর, শাহরুখ খানের বাবা এবং নূর জাহানের বাবা দুই ভাই ছিলেন। রাজনৈতিক অস্থিরতার সময়ে শাহরুখের পূর্বপুরুষেরা সপরিবারে এ দেশে চলে এলেও, নূর জাহান ও তাঁর পরিবার থেকে যান সেখানেই। বর্তমানে পেশোয়ারের কিসা খওয়ানি বাজারের নিকটবর্তী মহল্লা শাহ ওয়ালি কাতাল অঞ্চলে থাকতেন তাঁরা। খুড়তুতো বোনের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগও রাখতেন শাহরুখ। নূর জাহানের স্বামী আসিফ বুরহান জানিয়েছেন, তাঁর স্ত্রীয়ের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন শাহরুখ। কারণ তাঁদের মা-বাবা ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য ছোটবেলায় পরিবারের সঙ্গে প্রায়ই পেশোয়ার যেতেন শাহরুখ। ১৯৯৭ সালে এবং ২০১১ সালের শাহরুখের সঙ্গে দেখা করতে মুম্বইয়েও আসেন নূর জাহান। মন্নতেই এসে ছিলেন তিনি তখন। তবে শুধু শাহরুখ খানের বোন হিসেবেই নয়, নূরের পরিচিতি ছিল সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবেও। দীর্ঘদিন জেলাশাসক ছিলেন তিনি। জেলা কাউন্সিলর হিসাবে কাজ করেছিলেন বলেও জানা যায়। এ সবের পাশাপাশি ২০১৮ সালের সাধারণ নির্বাচনে অস্থায়ী সাংসদ পদের জন্য মনোনয়নও জমা দেন তিনি। তবে একেবারে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।

```