Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহজাহান মার্কেট, সন্দেশখালি যেন শেখ সাহেবের চৌরঙ্গী

এলাকার মানুষ জানান, নয়ের দশকে বাংলাদেশ থেকে নদীপথে অবৈধভাবে ভারতে এসেছিলেন শেখ শাহজাহান ও তার পরিবার।

শাহজাহান মার্কেট, সন্দেশখালি যেন শেখ সাহেবের চৌরঙ্গী

শেষ আপডেট: 5 January 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মনে আছে চৌরঙ্গী সিনেমার ‘শাহজাহান রিজেন্সি’? বাঙালির ম্যাটিনি আইডল উত্তমকুমারের সঙ্গে অঞ্জনা ভৌমিকের প্রেমের প্রেক্ষাপট? কলকাতায় শাহজাহানের নামে এর থেকে বড় কোনও সম্পত্তি হয়তো আর নেই। কিন্তু সন্দেশখালিতে আছে। সেখানে শেখ শাহজাহানের জীবদ্দশাতেই আস্ত একটি বাজারও তৈরি হয়ে গেছে তাঁর নামে। তৈরি হয়ে গেছে মানে তিনি নিজেই তৈরি করেছেন। সন্দেশখালিতে এই বাজার দিনেরাতে গমগম করে। হাজারো মানুষের ভিড় সেখানে। এই বাজারেই তাঁর দান খয়রাতের গল্প এখন গোটা তল্লাটে। আর তাঁর ঔদ্ধত্যকেই প্রকাশ্যে আনছে নামাঙ্কিত এই বাজার।

এলাকার মানুষ জানান, নয়ের দশকে বাংলাদেশ থেকে নদীপথে অবৈধভাবে ভারতে এসেছিলেন শেখ শাহজাহান ও তার পরিবার। সন্দেশখালির লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত সবই তখন বামেদের দখলে। শাসকদলের নেতা মোসলেম শেখের সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল শেখ শাহজাহানের। কংগ্রেসের সমর্থকদের থেকে মাছের ভেরি ও জমি দখল করা, কারণে অকারণে গ্রামবাসীদের থেকে জরিমানা আদায় করার তাঁর উপরে দিয়েছিলেন মোসলেম। সেই দায়িত্ব একনিষ্ঠভাবে পালন করে সিপিআইএমের উচ্চ নেতৃত্বের মন জয় করেছিলেন শেখ শাহজাহান। তার পর তাকে আর পিছনে তাকাতে হয়নি। 

২০০৯ সালে বসিরহাট লোকসভা বামেদের হাতছাড়া হয়। সিপিআই প্রার্থী অজয় চক্রবর্তী তৃণমূল সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের কাছে ৮৫ হাজারেরও ভোটে হেরে যান। এরপর ২০১১ সালে রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তবে সন্দেশখালিতে তখনও  সিপিআইএমের শেখ শাজাহানই বেতাজ বাদশা। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচন ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সন্দেশখালি জুড়ে বুথ দখল, রিগিং, খুন জখমের জন্য শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। পরে মামলায় মামলায় জর্জরিত হয়ে শেখ শাহজাহানের অনুগামীরা তাঁকে ছাড়তে থাকে। ক্রমশ কোণঠাসা হয়ে শেখ শাহজাহান ২০১৬ সালের শেষের দিকে তৃণমূলে যোগ দেন তৎকালীন অবিভক্ত উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই।  

পুলিশের খাতায় শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে তার মধ্যে অন্যতম মায়ানমার থেকে সমুদ্রপথে সুন্দরবন হয়ে অবৈধভাবে ভারতে ঢোকা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার। শুধু তাই নয় তাদের আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সহ সমস্ত নথি বানিয়ে দেওয়ার ও কারিগর নাকি শেখ শাহজাহান। এছাড়া কাঠ ও গরু পাচারের অসংখ্য অভিযোগ তো রয়েইছে। সিপিএমে থাকাকালীন এইসব অভিযোগ তৃণমূলের নেতা-মন্ত্রীরা করতেন। তৃণমূলে যোগদান করার পরে অবশ্য এই অভিযোগ এখন সিপিএম, বিজেপির নেতারা করেন। তবে এ নিয়ে বিশেষ কিছু এসে যায়নি তাঁর।  ১০০ শতাংশ ভোটে জিতে জেলা পরিষদের মৎস্য ও প্রাণী বিকাশ উন্নয়ন দফতরের কর্মধ্যক্ষ হন। সুদূর সুন্দরবনের এদো পাড়ার পার্টি অফিস ছেড়ে জেলা সদর বারাসাতের জেলা পরিষদের দোতলার ঝাঁ চকচকে অফিস ঘরে প্রতিষ্ঠিত করেন নিজেকে। রবিন হুডের পরিচিতি করতে সন্দেশখালি বাজারে তৈরি করেন তার নিজের নামে শেখ শাজাহান মার্কেটেও। সরকার বদলায়, কিন্তু শেখ শাহজাহানের সাম্রাজ্য যে অবিকৃতই থাকে শুক্রবার সাত সকালে সন্দেশখালি সরবেড়িয়াতে গিয়ে হাড়ে হাড়ে টের পেলেন ইডির দুঁদে আধিকারিকরা।


```