Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সময় পার, এখনও হাতে এল না শাহজাহান! ফের কোর্টে যাচ্ছে ইডি

রাজ্যের নির্দেশ খারিজ করে বিকেল সওয়া চারটের মধ্যে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চ।

সময় পার, এখনও হাতে এল না শাহজাহান! ফের কোর্টে যাচ্ছে ইডি

শেষ আপডেট: 6 March 2024 17:09

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নির্দেশ খারিজ করে বিকেল সওয়া চারটের মধ্যে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চ।

আদালতের এই নির্দেশ হাতে পাওয়ার পরই দুপুর সাড়ে তিনটের কিছু পরেই ভবানীভবনে সিআইডি দফতরে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার আধ ঘণ্টা পরেও সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেয়নি সিআইডি। এই অভিযোগে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে ইডি।

সূত্রের খবর, বিকেল পাঁচটা নাগাদ ইডির আইনজীবী এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চের কাছে ফের আবেদন জানাতে চলেছেন। সূত্রের খবর, রাজ্যের গোয়েন্দা দফতরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে চলেছে ইডি। 

শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য মঙ্গলবারই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহান সিআইডির হেফাজতে রয়েছে। তাই রাজ্য গোয়েন্দা বিভাগের হেড কোয়ার্টার ভবানী ভবনে পৌঁছেও গিয়েছিলেন সিবিআই অফিসাররা। কিন্তু সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত অপেক্ষা করে তাঁদের ফিরে আসতে হয়। কারণ, সিআইডি কর্তারা জানিয়ে দেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। তাই শাহজাহানকে এখনই হস্তান্তর করা যাবে না। 

মঙ্গলবার রাজ্য সরকারকে এক প্রস্ত ফিরিয়ে দিয়েছিল সর্বোচ্চ আদালতও। বুধবার সকালে রাজ্য সরকারের তরফে ফের আপিল করা হয় সুপ্রিম কোর্টে। কিন্তু বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনও হ্স্তক্ষেপ করবে না। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি তাঁর আবেদনে বলেন, সুপ্রিম কোর্ট বিষয়টি না শুনলে কেন্দ্রীয় এজেন্সি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবে। কিন্তু সেই যুক্তিও শুনতে চায়নি সুপ্রিম কোর্ট। 

এদিকে এদিন ইডি ফের কলকাতা হাইকোর্টে আবেদন করে। শেখ শাহজাহানকে হস্তান্তরে রাজ্য সরকার যে অসহযোগিতা করছে তা তুলে ধরা হয়। তার পরই বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চ জানিয়ে দেয়, বুধবার বিকেল সওয়া চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। 

আদালতের সেই নির্দেশ নিয়ে দুপুর সাড়ে তিনটের কিছু পরে ভবানীভবনে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। যদিও নির্ধারিত সময়ের পরও শাহজাহানকে সিবিআইয়ের হাতে না তুলে দেওয়ার অভিযোগ উঠেছে সিআইডির বিরুদ্ধে।


```