Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরও একবার আফ্রিদি তনয়াকে বিয়ে করতে চলেছেন শাহিন! কারণ জানলে অবাক হবেন

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shaheen Afridi) কন্যাকে বিয়ে করেছেন বর্তমান পাকিস্তান দলের নামী পেসার শাহিন আফ্রিদি। গত ফেব্রুয়ারি মাসে মহা ধুমধামে এই বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন

আরও একবার আফ্রিদি তনয়াকে বিয়ে করতে চলেছেন শাহিন! কারণ জানলে অবাক হবেন

শেষ আপডেট: 9 September 2023 11:39

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shaheen Afridi) কন্যাকে বিয়ে করেছেন বর্তমান পাকিস্তান দলের নামী পেসার শাহিন আফ্রিদি।

গত ফেব্রুয়ারি মাসে মহা ধুমধামে এই বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন পাক দলের বর্তমান সকল তারকা। কিন্তু শাহিন আফ্রিদি জানিয়েছেন, তিনি আফ্রিদি (Shaheen Afridi) কন্যাকে আবারও বিয়ে (marry second time) করতে চান।

কেন আবারও বিয়ের আয়োজন, সেই নিয়ে পাকিস্তানে জল্পনার শেষ নেই। আগামী ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল ম্যাচ রয়েছে। তার দুদিন পরে ১৯ সেপ্টেম্বর ওই বিয়ের দিন রাখা হয়েছে।

কেন ফের বিয়ের এমন আয়োজন? সেই নিয়ে প্রশ্ন করা হলে পাক দলের ফাস্ট বোলার জানিয়েছেন, আগের বার যখন বিয়ে করেছিলাম বিশেষ কাউকে বলতে পারিনি। এবার নিমন্ত্রিতদের তালিকা হবে দীর্ঘ। তাই ফের বিয়ের সব কিছু ব্যবস্থা করা হবে।

আগেরবার বিয়ের যা সংস্কৃতি মানা হয়েছিল এবারও তাই হবে। আফ্রিদি কন্যা পরবেন পরিচিত লেহেঙ্গা ও শাহিনকে দেখা যাবে দামী শেরওয়ানিতে।

২০২১ সালে আফ্রিদি কন্যা আনসাকে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হন শাহিন এবং চলতি বছর ফেব্রুয়ারি মাসে তাঁদের মধ্যে বিবাহ হয়েছে।

সেই অনুষ্ঠানে পাক অধিনায়ক ছাড়াও বাবর আজম ছাড়াও অনেকেই হাজির ছিলেন। কিন্তু তাতে মন ভরেনি শাহিনের, তাই আবারও বিয়ের আয়োজন করে দেশ বিদেশের অতিথিদের আপ্যায়ন জানানো হবে।

এই মুহূর্তে এশিয়া কাপে দারুণ ফর্মে রয়েছেন দীর্ঘকায় পেসার শাহিন। এশিয়া কাপ যদি পাক দল চ্যাম্পিয়ন হয় তা হলে বিয়ের আনন্দ আরও বেড়ে যাবে।

আরও পড়ুন: দেশের জার্সি গায়ে পেলের রেকর্ড ভাঙলেন নেইমার, বলিভিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় ব্রাজিলেরও


```